হোম > বিশ্ব > ইউরোপ

ডেলটা থেকে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম: গবেষণা 

করোনাভাইরাসের ডেলটা ধরন থেকে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৪০ থেকে ৪৫ শতাংশ কম। যুক্তরাজ্যের লন্ডন ইম্পিরিয়াল কলেজের এক গবেষণায় গতকাল বুধবার এমনটি বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় বলা হয়, ‘সামগ্রিকভাবে আমরা ডেলটা থেকে ওমিক্রনের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমার সুযোগ পাচ্ছি।’ ডিসেম্বরের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ওমিক্রন ধরন ডেলটার চেয়ে বেশি তীব্রতর কি না, তা জানতে আরও তথ্যের প্রয়োজন। প্রায় এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের ধরন শনাক্ত হয়। 

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমাদের কাছে যে তথ্য ছিল, তাতে বোঝা যায় যে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম। 

তবে এটিকে শেষ তথ্য মানতে নারাজ কেরখোভ। এ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা এই ধরনকে অবশ্যই ঝুঁকিপূর্ণ জনসংখ্যার মধ্যে যথেষ্টভাবে এখনো সংক্রমিত হতে দেখিনি। আমরা মানুষকে সতর্ক থাকতে বলেছি। আমরা দেশগুলোকেও সতর্ক থাকতে বলেছি।’

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এক গবেষণায়ও বলা হয়েছে, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনের ভয়াবহতা কম। পাশাপাশি ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকিও কম । 

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো