হোম > বিশ্ব > ইউরোপ

উইন্ডসর ক্যাসেলে বাইডেনকে স্বাগত জানাবেন রানি এলিজাবেথ

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন ব্রিটেনের রানি এলিজাবেথ। আগামী ১৩ জুন এলিজাবেথ উইন্ডসর ক্যাসেলে জো বাইডেনকে স্বাগত জানাবেন। গতকাল বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস থেকে এ সম্পর্কিত এক ঘোষণায় এ কথা জানানো হয়।

আগামী ১১ থেকে ১৩ জুন যুক্তরাজ্যের কর্নওয়ালে বসছে শিল্পোন্নত সাত দেশের জোট জি–সেভেনের সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে যাচ্ছে জো বাইডেন। এটিই হতে যাচ্ছে ক্ষমতা গ্রহণের পর বাইডেনের প্রথম বিদেশ সফর।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জি–সেভেন সম্মেলনের জন্য ব্রিটেন সফরের সময়ই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ব্রিটিশ রাজ পরিবারের আতিথ্য গ্রহণ করবেন। প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এটিই হতে যাচ্ছে বিশ্বের কোনো শীর্ষ নেতার সঙ্গে রানির প্রথম বৈঠক। গত এপ্রিলে প্রিন্স ফিলিপের মৃত্যুর পর রানি এই পর্যায়ের কোনো নেতার সঙ্গে সাক্ষাৎ করেননি। অবশ্য করোনাভাইরাস পরিস্থিতির কারণে রানি এ ধরনের সাক্ষাৎ এক বছরের বেশি সময় ধরেই এড়িয়ে যাচ্ছেন।

ব্রিটিশ রানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ কোনো সাধারণ ব্যাপার নয়। আয়োজনের দিক থেকে এটি বিশ্বের অন্য যেকোনো শীর্ষ নেতার সাক্ষাৎকে ছাড়িয়ে যায়। এ ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। এই আয়োজনকে সুসম্পন্ন করতে হোয়াইট হাউস ও ব্রিটিশ রাজ প্রাসাদের মধ্যে বেশ আগে থেকেই সমন্বয় শুরু হয়েছে। আয়োজনের খুঁটিনাটি বিষয়ের দিকে নজর রাখা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি।

অবশ্য এ ধরনের আয়োজন করে বেশ অভ্যস্ত উভয় পক্ষই। রাজদণ্ড হাতে নেওয়ার পর থেকে রানি এলিজাবেথ একজন বাদে সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই একজন হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। ১৯৫১ সালে হেনরি ট্রুম্যানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে রিনা প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সে হিসেবে এই সাক্ষাৎ এতটা নজর কাড়ার কথা নয়। কিন্তু এটি মনোযোগ কাড়ছে। কারণ, গত কয়েক বছর ধরেই রানি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করা কমিয়ে দিয়েছেন। কমিয়ে দিয়েছেন ভ্রমণও। এর মধ্যে করোনাভাইরাস এল, এবং সব বদলে দিল। তার ওপর এপ্রিলে দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর কারণে রানির এই কাজে ফেরা নিয়ে সবাই বেশ আগ্রহী হয়ে উঠেছে।

ইউক্রেনে ‘ডাইনি বাহিনী’র হানি ট্র্যাপে কুপোকাত রুশ সেনারা

এমন উত্তাপ আগে দেখেনি ইউরোপ, লাল সতর্কতা দেশে দেশে

স্টারমারের পদত্যাগের পরপরই শপথ নিলেন অ্যান্ডি বার্নহ্যাম, তিনিই কি পরবর্তী প্রধানমন্ত্রী

বিষাক্ত মাশরুমে পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের মৃত্যু

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

স্টারমার কেন পদত্যাগ করছেন

রুশদের হাতে শেষ ঘাঁটি হারানোর পথে ইউক্রেন, অবরুদ্ধ হওয়ার ঝুঁকিতে যোদ্ধারা

স্টারমারের আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করলেন ট্রাম্প

পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, কালই আসতে পারে ঘোষণা

ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প-মেলোনির প্রকাশ্য তীব্র বাগ্‌যুদ্ধ, সফর-সম্মেলন বাতিল