হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুদ্ধ থামাতে চুক্তির জন্য হাতজোড় করছে ইরান: হোয়াইট হাউসে ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: পিবিএস নিউজের ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিংয়ে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেছেন, ইরান এই যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কার্যত ‘হাতজোড়’ করছে।

তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না বলে যে খবর ছড়িয়েছে, সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি পরিষ্কার করে দিতে চাই—তারাই চুক্তি করার জন্য অনুনয় করছে, আমি নই। সেখানে (মধ্যপ্রাচ্যে) কী ঘটছে যারা দেখেছেন, তারা সবাই এর কারণ জানেন।’

ইরান চুক্তির জন্য মরিয়া হলেও যুক্তরাষ্ট্র এখনই তাতে সাড়া দেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি জানি না আমরা সেটি (চুক্তি) করতে পারব কি না। আমি জানি না আমরা সেটি করতে আদৌ ইচ্ছুক কি না।’

তথ্যসূত্র: আল জাজিরা

ইরানি ড্রোন সামলাতে ইউক্রেনের সহায়তা চেয়েছেন ট্রাম্প: জেলেনস্কি

লেবাননের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন, সামরিক সহায়তার ঘোষণা দিলেন মাখোঁ

বিবিসির নতুন বস হলেন গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটিন

যুক্তরাজ্যের কাছ থেকে ২০টি টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক

ইহুদি নিধনের সহযোগী ভক্সওয়াগন এবার ইসরায়েলের জন্য অস্ত্র বানাবে

আকাশপথে ইউক্রেনে বড় হামলা রাশিয়ার, ছুড়ল ৯৪৮টি ড্রোন

যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টা, ইরানি আটক

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির কারখানায় অগ্নিসংযোগ

স্লোভেনিয়ার জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে