হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে, পুতিনকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ‘ইউক্রেনের যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে।’ বর্তমানে রামাফোসা রাশিয়া সফর করছেন। আফ্রিকার ছয়টি দেশের সঙ্গে শান্তি মিশনের অংশ হিসেবে শনিবার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে দেখা করার সময় রামাফোসা এ কথা বলেন। বিবিসির খবরে এমনটা জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রতিনিধিদলটির নেতৃত্বে থাকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে দ্রুত যুদ্ধ বন্ধ করার তাগিদ দিয়েছেন। এ জন্য তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন।

কিন্তু পুতিন ওই সময় দাবি করেন, তারা আলোচনা করতে চাইলেও ইউক্রেনই সব সময় এটি প্রত্যাখ্যান করেছে।  

আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, ‘এই যুদ্ধ শেষ করতে হবে। আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করতে হবে। আফ্রিকার সাত নেতার সমন্বয়ে তাঁর প্রতিনিধিদল খুব স্পষ্ট বার্তা নিয়ে এসেছে। আর সেটা হলো, এই যুদ্ধ শেষ করতে হবে।’

বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে আরও বলেছেন,  ইউক্রেনের সঙ্গে যেন আরও বেশি যুদ্ধবন্দী বিনিময় করেন এবং যেসব ইউক্রেনীয় শিশুকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে, তাদের দ্রুত সময়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।

পুতিন বলেন, ‘এসব শিশুকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচাতে রাশিয়ায় আশ্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে। শিশুরা হলো পবিত্র। আমরা তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়েছি, তাদের জীবন ও স্বাস্থ্য রক্ষা করছি।’

উগ্র ডানপন্থার উত্থান মোকাবিলায় স্পেনে বামপন্থীদের আন্তর্জাতিক সম্মেলন, থাকছেন যাঁরা

ইউরোপে ফুরিয়ে আসছে জেট ফুয়েল, চলবে আর ছয় সপ্তাহ

কোনো সরকার পছন্দ না হলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে আলোচনায় বসা: রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

ইতালির ম্যাগাজিনের প্রচ্ছদে ইসরায়েলি বসতি স্থাপনকারীর ছবি ঘিরে উত্তেজনা

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

তুরস্কে স্কুলে গুলি চালাল ছাত্র, শিক্ষকসহ নিহত ৪

ন্যাটোর নিয়ন্ত্রণ নিতে পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইউরোপ

বাংলাদেশিসহ নথিবিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করল ইতালি