হোম > বিশ্ব > ইউরোপ

নেদারল্যান্ডসে বিশ্বের সর্ববৃহৎ পরিবেশবান্ধব ভাসমান অফিস চালু

নেদারল্যান্ডসের রটারডামে একটি ভাসমান অফিস চালু করেছে আর্কিটেকচার ফার্ম পাওয়ার হাউস কোম্পানি। রেড কোম্পানি নির্মিত তিন তলাবিশিষ্ট এই অফিসটি বিশ্বের অন্যতম টেকসই এবং বিশ্বের সবচেয়ে বড় ভাসমান অফিস হতে যাচ্ছে। 

আইকনি. কমের প্রতিবেদন বলছে, কার্বন-নিরপেক্ষ এই ভবনটি সহজেই বিচ্ছিন্ন করা যায়। ভবন নির্মাণে ব্যবহৃত কাঠসহ সকল সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য। রেড কোম্পানির প্রতিষ্ঠাতা স্থপতি নানে দে রু বলেন, 'পুনর্ব্যবহারযোগ্য অর্থনীতি বিবেচনায় এটি বানানো হয়েছে'। 

৮০০ বর্গমিটার সৌর প্যানেলের মাধ্যমে প্রকল্পটি শক্তি উৎপন্ন করে। সবুজ ছাদের সঙ্গে এ প্যানেলগুলি দক্ষিণমুখী করে রাখা হয়েছে। ভবনটি ঠান্ডা রাখাতে ব্যবহৃত হয় রিজেনহাভেন বন্দরের জল। প্রকল্পটি জলবায়ু স্থিতিস্থাপক হওয়ায় জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের স্তর বাড়ার সঙ্গে এটিও ভাসতে থাকবে। 

এই ভবনটিতে রয়েছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জি সি এ) প্রধান কার্যালয়। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনের সভাপতিত্বে এই এনজিওটি জলবায়ু পরিবর্তন প্রশমনের পরিকল্পনা, বিনিয়োগ এবং প্রযুক্তি প্রচার করে। এ ছাড়াও ভবনটিতে রয়েছে ডাচ ব্যাংক এবিএন আমরো, রেড কোম্পানি, পাওয়ার হাউস কোম্পানি এবং রেস্তোরাঁ পুটাইন। এসব প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি এ রেস্তোরাঁটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ

কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী

ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে জেলেনস্কির, রুশ তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা

রাতভর রাশিয়ার হামলায় কিয়েভে ৩ জনের মৃত্যু, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

ইসরায়েলের কথায় সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

ড্রোন হামলায় জাহাজডুবির ঘটনায় রাশিয়াকে দায়ী করছে বুলগেরিয়া, রাষ্ট্রদূতকে তলব

হ্যাকারদের কবলে ফ্রিজ, ফ্রান্সের শতাধিক সুপারমার্কেটে বিপুল খাবার নষ্ট-অগ্নিকাণ্ড