হোম > বিশ্ব > চীন

ন্য়ান্সি পেলোসি তাইওয়ান গেলে চীনের সেনাবাহিনীও বসে থাকবে না: বেইজিং

রয়টার্স, সিঙ্গাপুর

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই তাইওয়ান সফরে যেতে পারেন মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যেতে পারেন। তবে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকারের এমন পরিকল্পনার তীব্র প্রতিবাদ করেছে চীন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসির এই সফর নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’ 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যাতে তাইওয়ান সফরে না যান আগে থেকেই দেশটিকে সতর্ক করে আসছে চীন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোনালাপে তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, ‘আগুন নিয়ে খেললে ধ্বংস হতে হবে।’ এমন হুঁশিয়ারির মধ্যেই গত রোববার থেকে এশিয়া সফর শুরু করেন ন্য়ান্সি পেলোসি। টুইটারে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও জাপান সফরের পরিকল্পনার কথা জানালেও সেখানে তাইওয়ানের নাম ছিল না। 
 
তাইওয়ানের নিজস্ব সরকার ব্যবস্থা থাকলেও দেশটিকে নিজেদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। 

উল্লেখ্য, বর্তমানে এশিয়া সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্য়ান্সি পেলোসি। সফরের শুরুতেই সিঙ্গাপুর সফর করছেন তিনি। গত সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন। 

ফিরে গেলেন ট্রাম্প, ইরান-তাইওয়ান ইস্যুতে সির সঙ্গে কী আলোচনা হলো

ইরানে অস্ত্র না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ‘আমার বন্ধু’ সি: ট্রাম্প

২০০টি বোয়িং বিমান অর্ডার করেছেন সি চিন পিং—ট্রাম্পের দাবি

ট্রাম্পকে সতর্কভাবে তাইওয়ান ইস্যু সামলানোর পরামর্শ সির, অন্যথায় ‘সংঘর্ষ’

ট্রাম্প-সি বৈঠক শুরু, তুরুপের তাস চীনের হাতে

লাল গালিচা বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানাল বেইজিং

চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড স্থগিত

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যু

এআই-এর অজুহাতে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে রায় চীনের আদালতের

চীনা ৫ রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, তোয়াক্কা করছে না বেইজিং