হোম > বিশ্ব > এশিয়া

পেগাসাসের টার্গেট ছিলেন ইমরান খান ও রাহুল গান্ধী 

ভারতের বিরোধীদলীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে নজরদারি করা হচ্ছিল। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস।   পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। 

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল। 

ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। 

ওই ডেটাবেইসে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা অলঙ্কার সাওয়াই এবং সচিন রাওয়ের নম্বর পাওয়া গেছে। পাশাপাশি ভারতের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা অশোক লাভাসারের নম্বরও পাওয়া গেছে। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ফোন নম্বর পাওয়া গেছে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার নম্বরও ওই ফাঁস হওয়া ডেটাবেইসে মিলেছে। পাশাপাশি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা, তিব্বতের ধর্মীয় নেতা এবং ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীদের নম্বরও রয়েছে। 

এ নিয়ে একটি প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী জানিয়েছেন তিনি হ্যাক থেকে বাঁচতে কয়েক মাস পরপরই ফোন পরিবর্তন করেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে তিনি বলেন, এটা গণতান্ত্রিক দেশের ওপর একটি আঘাত। এটার তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন

গৃহযুদ্ধ: মিয়ানমারে স্কুলবঞ্চিত ৬৩ লাখ শিশু

থাইল্যান্ডে স্যুটকেসে মিলল কিশোরীর মরদেহ, অস্ট্রেলীয় গ্রেপ্তার

রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানের অনুসন্ধান আরও এক বছর বাড়ল

কিম জং-উনের মায়ের অতীত কেন গোপন রাখা হয়

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা চক্রের নতুন ঘাঁটি এখন শ্রীলঙ্কা

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, কাঁপল পাকিস্তান-ভারতও

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী