হোম > বিশ্ব > এশিয়া

নিজেকে ‘অপুরুষ’ দাবি করা জাপানি টিভি ব্যক্তিত্বের রহস্যজনক মৃত্যু

জাপানি টিভি ব্যক্তিত্ব রিউচেলকে টোকিওতে অবস্থিত একটি এজেন্ট অফিস থেকে মৃত অবস্থায় পেয়েছেন তাঁর ম্যানেজার। 

২৭ বছর বয়সী রিউচেলের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বলছে, আলোচিত ওই ব্যক্তিত্ব আত্মহত্যা করেছেন কি-না তা তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে রিউচেল তাঁর সহকর্মী মডেল পেকোকে বিয়ে করেছিলেন। এই জুটির একটি ছেলে সন্তানও আছে।

গত বছরের আগস্টে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। সে সময় রিউচেল নিজেকে আর পুরুষ নন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে অনলাইনে প্রচুর ট্রলেরও শিকার হন তিনি।

সে সময় একটি ইনস্টাগ্রাম পোস্টে রিউচেল জানিয়েছিলেন, বিচ্ছেদ হলেও তিনি পেকো এবং তাঁদের ছেলের সঙ্গেই থাকবেন।

তবে অনেকে রিউচেলকে ‘না থাকা বাবা’ বলে অভিহিত করতেন এবং তাঁর সিদ্ধান্তের সমালোচনা করতেন। যদিও পরবর্তীতে একটি ইউটিউব ভিডিওতে রিউচেলের সঙ্গে পেকো উপস্থিত হয়েছিলেন এবং তিনি তাঁর প্রাক্তন স্বামীর পক্ষে মতামত দিয়েছিলেন। জানিয়েছিলেন, যৌন সম্পর্ক না থাকলেও তাঁদের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ছিল। 

জানা যায়, সাম্প্রতিক ঘটনা প্রবাহে রিউচেল জাপানে একজন প্রভাবশালী এলজিবিটি ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি এমন পোশাক পরতেন, যা দিয়ে নির্দিষ্ট কোনো লিঙ্গের মানুষ চিহ্নিত করা যেত না। রিউচেল যত বিখ্যাত হয়েছেন, তাঁর প্রতি ট্রল ও সমালোচনাও তত হারে বেড়েছে।

রিউচেলের মৃত্যুর খবরে তাঁর পরিবার থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমারে বিরল মৃত্তিকা খনিজের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই জমছে

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতাকে ক্ষমা করে দিলেন রাজা

আফগানিস্তানে বিয়ে থেকে বাঁচতে ট্যাক্সিতে পালান আলিয়া, পারেননি শামা

বিটিএস ভক্তদের জন্য দুয়ার খুলে দিল বুসানের বৌদ্ধমন্দিরগুলো

বিরোধীদলীয় নেতা ওজেলকে অপসারণের রায় দিলেন তুরস্কের আদালত

যুক্তরাষ্ট্রসহ ৯০টি দেশের অন-অ্যারাইভাল ও ভিসামুক্ত ভ্রমণের সময় কমাল থাইল্যান্ড

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

ট্রাম্পের সতর্কবার্তার পরও ‘স্বাধীন ও সার্বভৌম’ দাবিতে অনড় তাইওয়ান

ব্যাংককে ট্রেন-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৮

মধ্যপ্রাচ্য থেকে সাড়ে ৯ হাজার লোক সরিয়ে নিয়েছে ফিলিপাইন