হোম > বিশ্ব > এশিয়া

সিডনি শপিং মলে হামলা: প্রেমিকা পেতে ব্যর্থ, বিদ্বেষী হয়ে খুন ৫ নারীকে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির শপিং মলে ছুরিকাঘাত করে ছয়জনকে হত্যাকারী জোয়েল কাউচি ঘটনাস্থলে বেছে বেছে নারীদের লক্ষ্যবস্তু করে হামলা করেছিলেন। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা জানিয়েছে, কাউচির বাবা অ্যান্ড্রু কাউচি তাঁর ছেলের দীর্ঘদিনের মানসিক অসুস্থতা ও নারীদের প্রতি বিরক্তির বিষয়টি জানিয়েছেন।

গত শনিবার বিকেল ৪টার কিছু আগে সিডনি শহরের ওয়েস্টফিল্ড এলাকার বন্ডি জংশন শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী শ্বেতাঙ্গ জোয়েল কাউচি পুলিশের গুলিতে মারা যান। তবে তার আগে, তাঁর ছুরির আঘাতে সব মিলিয়ে ছয়জন নিহত হন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জোয়েল কাউচি (৪০) অস্ট্রেলিয়ার জাতীয় রাগবি লিগের একজন খেলোয়াড় ছিলেন। ঘটনার দিন তিনি বন্ডি জংশন এলাকায় একটি বড়সড় ছুরি নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। পরে সেখানকার একটি শপিং মলে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন তিনি। তাঁর ছুরির আঘাতে নিহত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই নারী। এ ছাড়া আরও অন্তত ১২ জন আহতের মধ্যে অধিকাংশই নারী।

জোয়েলের বাবা অ্যান্ড্রু কাউচি জানান, তাঁর সন্তানের কর্মকাণ্ড ও পরিণতির খবর পেয়ে তিনি ভেঙে পড়েছিলেন। তিনি আরও জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং নারীদের ওপর তাঁর একধরনের বিতৃষ্ণা আছে।

অ্যান্ড্রু কাউচি বলেন, ‘সে (জোয়েল কাউচি) সব সময়ই প্রেমিকার সঙ্গ চাইত, কিন্তু তাঁর কোনো সামাজিক দক্ষতা ছিল না। আর এ বিষয়টি তাঁর মস্তিষ্ককে হতাশাগ্রস্ত করে দিয়েছিল।’ তিনি জানান, গত বছর তিনি যখন তাঁর ছেলের সঙ্গে শেষবার সাক্ষাৎ করেন, তখন তাঁর কাছ থেকে পাঁচটি আর্মি ছুরি কেড়ে নেন। সে সময় তাঁর মনে হয়েছিল, তিনি ছেলের ছুরিকাঘাতের শিকার হতে পারেন।

জোয়েল কাউচির বাবার এই মন্তব্য এমন একসময়ে এসেছে; যার মাত্র কয়েক ঘণ্টা আগেই স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, তাঁরা হামলাকারীর নারীদের বেছে বেছে আঘাত করার বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছেন।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ কমিশনার কারেন ওয়েব অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) বলেছেন, ‘এটা আমার কাছে স্পষ্ট, গোয়েন্দাদের কাছেও সুস্পষ্ট যে অপরাধী ব্যক্তি নারীদের দিকে মনোনিবেশ করেছিল ও পুরুষদের এড়িয়ে চলেছিল এবং এ বিষয়টি আমাদের তদন্তের একটি আগ্রহের জায়গা।’

পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, মাস্কের ‘এক্স’-কে দুষলেন জাপানি মন্ত্রী

সেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দক্ষিণ কোরিয়ার বাহিনী

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, যুক্তরাষ্ট্রের ‘অশুভ চেষ্টা’: উত্তর কোরিয়া

মেয়েদের শিক্ষানীতিতে তালেবানের পক্ষ নেওয়ায় তিন দেশে সমালোচনার মুখে জাকির নায়েক

নেপালে একাধিক সাংবাদিক আটক, বার্তাকক্ষে পুলিশের অভিযান

কাছাকাছি জলসীমায় চীনের ৫০টির বেশি যুদ্ধজাহাজ, তাইওয়ানের উদ্বেগ

মাঝপথে থেমে গেল বিশ্বভ্রমণকারী প্রমোদতরি, নামিয়ে দেওয়া হলো যাত্রীদের

সানস্ক্রিন কোম্পানিগুলোর জালিয়াতি ধরা পড়ল অস্ট্রেলিয়ায়

পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান