হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ার ফুটবল মাঠে পদদলিতের ঘটনায় মৃত্যু বেড়ে ১৭৪ 

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে পদদলিতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮০ জন। স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

এক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা বলেন, ‘শতাধিক মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্টেডিয়ামের ভেতরেই মারা গেছে ৩২ জন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে অন্যদের।’

হতাহতের এ ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির সরকার। দেশটির ক্রীড়ামন্ত্রী জাইনুদিন আমালি বলেন, দুঃখজনক এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন কিনা ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছে।

ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনা ইন্দোনেশিয়ার ফুটবলকে কলঙ্কিত করেছে বলেও জানিয়েছে পিএসএসআই। 

ব্যাংককে ট্রেন-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৮

মধ্যপ্রাচ্য থেকে সাড়ে ৯ হাজার লোক সরিয়ে নিয়েছে ফিলিপাইন

ফিলিপাইনের সিনেটে আইসিসির পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরতে অভিযান, গুলির শব্দ

কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

শিশু ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কায় বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির জ্বালামুখে ছবি তুলছিলেন অভিযাত্রীরা, তখনই ঘটল অগ্ন্যুৎপাত

অস্ট্রেলিয়ায় উগ্র ইসলামপন্থী ২ নারী মানবতাবিরোধী অপরাধে আটক

সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে দিল্লি–নেপিডো, মিয়ানমার সফরে ভারতীয় নৌপ্রধান

স্কুলে ফিরছে বেত, সিঙ্গাপুরে নতুন নিয়ম

রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর দিল স্যামসাং পরিবার