হোম > বিশ্ব > এশিয়া

তাজিকিস্তানে সামরিক মহড়া রাশিয়ার

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো কাবুলে দূতাবাস বন্ধ করে সম্প্রতি নিজেদের নাগরিক ও সংশ্লিষ্টদের ফিরিয়ে নিতে যখন ব্যস্ত, তখন অনেকটা নিরুত্তাপ মনে হয়েছে রাশিয়া ও চীনকে। উল্টো কাবুলে দূতাবাস চালু রাখার ঘোষণা দেয় দেশ দুটি। কিন্তু শেষ পর্যন্ত আফগান পরিস্থিতি নিয়ে সামরিক প্রতিক্রিয়া দেখাতে শুরু করল মস্কো। 

বুধবার নিজেদের ও আরও কয়েক দেশের পাঁচ শ জনের বেশি মানুষ সরিয়ে নেওয়ার পাশাপাশি তাজিকিস্তানে সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে রাশিয়া। 

রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স জানায়, তাজিকিস্তানে মাসব্যাপী সামরিক মহড়া শুরু করছে রাশিয়া। এতে দেশটির প্রধান যুদ্ধ ট্যাংকার হিসেবে পরিচিত টি-৭২ সিরিজের অনেকগুলো ট্যাংকার, চারটি সামরিক পরিবহন বিমান অংশ নেবে। তা ছাড়া এতে দূর পাল্লার লক্ষ্যবস্তু ভেদের গোলাগুলিও অনুশীলন করা হবে। 

মধ্য এশিয়াকে নিজেদের দক্ষিণাঞ্চলের প্রতিরক্ষা সীমান্ত মনে করে রাশিয়া। তাই বোঝাপড়া থাকলেও তালেবানের ক্ষমতা গ্রহণে সর্বোচ্চ সতর্ক থাকছে দেশটি। 

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ