হোম > বিশ্ব > এশিয়া

কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে নিরাপত্তা বাহিনীর অভিযান, বহু গ্রেপ্তার 

রাশেদ নিজাম, কলম্বো থেকে

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরাতে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই এ অভিযান চালানো হলো। 

বিক্ষোভস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনা সদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়। 

প্রত্যক্ষদর্শী একজন জানান, নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। তাঁরা অনেককে গ্রেপ্তার করেন এবং প্রায় চার মাস ধরে সেখানে তৈরি করা তাঁবুগুলো গুঁড়িয়ে দেন। 

এর আগে কুমার নামে এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, রাতটা অনেক কঠিন হতে পারে। 

এদিকে জনজীবন স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁর স্বাক্ষর করা গেজেটে সারা দেশে সামরিক বাহিনীকে পাবলিক অর্ডার (স্বাভাবিক অবস্থা) বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

মাতৃত্বকালীন ছুটিতে মেয়র, জাপানজুড়ে বিতর্কের ঝড়

ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটসহ বিমান জ্বালিয়ে দিল বিদ্রোহীরা

টিকটক লাইভে চুমু—শরিয়াহ আইনে বেত্রাঘাতে অচেতন ইন্দোনেশিয়ার নারী

পিকআপের ধাক্কায় থাইল্যান্ডে ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত, চালক ১১ বছরের শিশু

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

শাহবাজ-মোদিকে চিঠি ভারত-পাকিস্তানের ১১৭ বিশিষ্ট ব্যক্তির, সংলাপের আহ্বান

৪০ বছরের মধ্যে রেকর্ড পতনের মুখে জাপানি ইয়েন

গৃহযুদ্ধ: মিয়ানমারে স্কুলবঞ্চিত ৬৩ লাখ শিশু

থাইল্যান্ডে স্যুটকেসে মিলল কিশোরীর মরদেহ, অস্ট্রেলীয় গ্রেপ্তার

রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানের অনুসন্ধান আরও এক বছর বাড়ল