হোম > বিশ্ব > ভারত

বিদেশি হলে সঙ্গে সঙ্গে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হবে: আসামের মুখ্যমন্ত্রী

কলকাতা প্রতিনিধি  

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছবি: পিটিআই

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি মন্তব্য ঘিরে দুই বাংলার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিজেপির এ নেতা বলেছেন, আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না। যখনই কাউকে ‘বিদেশি’ বলে শনাক্ত করা হবে, তাঁকে সঙ্গে সঙ্গে ‘পুশ ইন’ করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

তাঁর এই মন্তব্যের পরই কলকাতার কূটনৈতিক ও মানবাধিকার মহলে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, এই বক্তব্য শুধুই রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যে নয়, বরং নির্বাচনী রাজনীতির রণকৌশলও হতে পারে। তবে এই ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।

বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, এমন মন্তব্যকে অত্যন্ত ‘অমার্জনীয়’ ও ‘একতরফা সিদ্ধান্ত’ হিসেবে দেখা হচ্ছে। তাঁরা মনে করছেন, ১৯৭১ সালের পর ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী এই ধরনের অবস্থান।

কলকাতার কয়েকটি মানবাধিকার সংগঠন যেমন ‘মাস হিউম্যান রাইটস’ ও ‘ডিএইচআরএফ’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। তারা বলছে, একটা স্বাধীন দেশের ভেতরে কাউকে ‘বিদেশি’ ঘোষণা করা এবং জোর করে তাঁকে সীমান্তে ঠেলে দেওয়া মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের সিদ্ধান্তের ফলে নিরীহ মানুষের জীবন বিপন্ন হতে পারে।

রাজ্য রাজনীতিতেও এই ইস্যু নিয়ে পারস্পরিক তর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ সৌগত রায় বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কোনো রাজ্য সরকারকে এমন হুমকিসুলভ ভাষায় কথা বলা শোভা পায় না। এটা কূটনৈতিক শালীনতার পরিপন্থী।’

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস্যুতে বহু মানুষের ‘নাগরিকত্ব’ নিয়ে প্রশ্ন উঠেছে। বহু মানুষকেই ‘ডি-ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাঙালি মুসলমান ও হিন্দু রয়েছেন। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য আরও একবার সেই বিতর্ককে উসকে দিল।

কেন্দ্রের তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তবে পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি ও ঢাকা। এই বক্তব্য শুধু আসামের নয়, গোটা ভারতীয় কূটনীতির ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে বিশ্লেষক মহল।

পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু, বাহরাইনে শিয়া-সুন্নিদের রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ

উত্তর কোরিয়ার নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা, ব্যবহৃত হবে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে

ভেঙে পড়ার পথে ইসরায়েলি সশস্ত্র বাহিনী—সেনাপ্রধানের সতর্কবার্তা

প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি

সৌদিতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ৫৫০ মিলিয়ন ডলারের ‘উড়ন্ত মস্তিষ্ক’, এর কাজ কী

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স: জরিপ

মধ্যপ্রাচ্যের ৩ দেশের আকাশ সুরক্ষায় সহায়তা দেবে ইউক্রেন, বিলিয়ন ডলারের চুক্তি

ইরানে ‘কয়েক সপ্তাহ’ অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, চলতে পারে ‘কয়েক মাসও’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন-নাবিক, ইরান বলছে—কফিন প্রস্তুত

নো কিংস: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের বিক্ষোভ মিছিল