হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে তাদেরই প্রযুক্তিতে তৈরি ড্রোনসহ যে ৩ নতুন অস্ত্র প্রথমবার ব্যবহার করল যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের দিকে একটি পিআরএসএম মিসাইল নিক্ষেপ করছে মার্কিন বাহিনী। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চতুর্থ দিনে গড়িয়েছে। টানা ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা লড়াইয়ের পর, অভিযানে ব্যবহৃত কিছু অস্ত্রব্যবস্থা বিশ্লেষণের মতো পর্যাপ্ত তথ্য ও ভিডিওচিত্র এখন পাওয়া যাচ্ছে। এই অভিযান একাধিক দিক থেকে প্রথমের সাক্ষী। এখন পর্যন্ত সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্তত তিনটি নতুন অস্ত্রব্যবস্থা ব্যবহার করেছে।

১. দূরপাল্লার ‘PrSM—পিআরএসএম’-এর আত্মপ্রকাশ

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মরুভূমির কোনো এক স্থানে মার্কিন সেনাবাহিনীর একটি এম–১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) থেকে ইরানের লক্ষ্যবস্তুতে একটি প্রিসিশন-স্ট্রাইক (নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত) মিসাইল (পিআরএসএম) নিক্ষেপ করা হচ্ছে। সেন্টকম জানায়নি, হিমার্স থেকে ঠিক কোন ধরনের গোলাবারুদ ছোড়া হয়েছে। তবে প্রকাশিত ভিডিওতে স্পষ্টভাবে পিআরএসএম ক্ষেপণাস্ত্র দেখা যায়। ভূমি থেকে নিক্ষেপযোগ্য এই অস্ত্রটির গঠন ও বৈশিষ্ট্য এমজিএম–১৪০ এটিএসিএমএস–এর তুলনায় স্পষ্টত ভিন্ন।

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ প্রকল্পের ফল পিআরএসএম। এটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র, যা এমজিএম–১৪০ এটিএসিএমএস–এর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। ২০২৩ সালে এটি আনুষ্ঠানিকভা মার্কিন সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। উন্মুক্ত তথ্য অনুযায়ী, এর পাল্লা প্রায় ২৫০ মাইল এবং এটি ২০০ পাউন্ড ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। এম–১৪২ হিমার্স ছাড়াও এম–২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকেও পিআরএসএম নিক্ষেপ করা যায়।

পিআরএসএম-এর পাল্লা অন্যান্য ক্ষেপণাস্ত্রের তুলনায় কম হওয়ায় ধারণা করা হচ্ছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লক্ষ্যবস্তুতে এটি ব্যবহার করা হয়েছে।

২. লুকাস: ইরানি ড্রোন অনুলিপি দিয়ে পাল্টা আঘাত

অপারেশন এপিক ফিউরিতে আত্মপ্রকাশ করেছে আরেকটি অস্ত্রব্যবস্থা—লুকাস (LUCAS)। এটি একমুখী আক্রমণাত্মক মানববিহীন আকাশযান। এতে যেমন বিস্ফোরক ওয়ারহেড রয়েছে, তেমনি রয়েছে তীব্র কৌতুকের ইঙ্গিতও। লুকাস ড্রোনটি মূলত ইরানের শাহেদ-ধাঁচের লয়টারিং মিউনিশনের প্রতিরূপ। এই শাহেদ ড্রোনগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উল্লেখযোগ্যভাবে ব্যবহৃত হয়েছে।

কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক গঠন করে, যাতে সংশ্লিষ্ট কমান্ডকে একমুখী আক্রমণাত্মক ড্রোন সক্ষমতা দেওয়া যায়। সেন্টকম এক্সে লিখেছে, ‘সেন্টকমের টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক—ইতিহাসে প্রথমবারের মতো—অপারেশন এপিক ফিউরির সময় যুদ্ধে একমুখী আক্রমণ ড্রোন ব্যবহার করছে। ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি এই স্বল্পমূল্যের ড্রোনগুলো এখন মার্কিন নির্মিত প্রতিশোধ বহন করছে।’

চলমান সংঘাতে এবং বৃহৎ আকারের যুদ্ধ পরিচালনায় লুকাসে সবচেয়ে বড় সুবিধা হলো এর ব্যয়-সাশ্রয়ী অবস্থা। ইরানের শাহেদ ড্রোনের মতোই একেকটি লুকাস ড্রোনের দাম প্রায় ৩৫ হাজার ডলার। ফলে এটি কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সাশ্রয়ী বিকল্প। অবশ্য এই ড্রোনের নিখুঁততা, গতি, গোপন সক্ষমতা ও ধ্বংসক্ষমতা উন্নততর ক্ষেপণাস্ত্রের মতো নয়। তবে বৃহৎ পরিসরের যুদ্ধে এটি কার্যকর হাতিয়ার। কামিকাজে ধাঁচের এই ড্রোন স্থল ও নৌ—উভয় বাহিনী থেকেই নিক্ষেপ করা যায়।

৩. রহস্যময় ‘স্টেলথ টমাহক’ ব্যবহারের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সম্ভবত টমাহক ক্ষেপণাস্ত্রের একটি নতুন, স্টেলথ সংস্করণ ব্যবহার করেছে। নৌবাহিনীর প্রকাশিত ভিডিওতে একটি কালো রঙের টমাহক ক্রুজ মিসাইল দেখা যায়। সাধারণত টমাহক ধূসর রঙের হয়, এবং ভিডিওতে দেখানো অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলোও ধূসর। কালো রঙটি সম্ভবত লো-অবজারভেবল প্রলেপ, যা শত্রুর রাডার শোষণ করে এবং ক্ষেপণাস্ত্রের টিকে থাকার সক্ষমতা বাড়ায়।

আরজিএম–১০৯ টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল (টিএলএএম) এক ধরনের ক্রুজ মিসাইল, যা সাবমেরিন ও পৃষ্ঠজাহাজ—উভয় প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপ করা যায়। টমাহকের বিভিন্ন সংস্করণ রয়েছে, যেগুলোর কার্যকর পাল্লা সর্বোচ্চ ১ হাজার ২০০ মাইল পর্যন্ত। অভিযানের শুরুর দিকের কিছু ভিডিওতে দেখা যায়, একাধিক টমাহক ঘণ্টায় ৫০০ মাইলের বেশি গতিতে ভূমি থেকে প্রায় ১০০ ফুট উচ্চতায় উড়ে যাচ্ছে, যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়ানো যায়। টমাহক ১,০০০ পাউন্ড ওজনের ইউনিটারি ও ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহন করতে সক্ষম।

তথ্যসূত্র: দ্য ন্যাশনাল ইন্টারেস্ট

ইরানি হামলায় প্রতি মুহূর্তে শত্রুদের জন্য নরকের দরজা আরও প্রসারিত হবে: আইআরজিসি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ধ্বংসের দাবি ইরানের

বেঁচে আছেন খামেনির ছেলে মোজতাবা

সৌদি আরবে এবার আরেক কূটনৈতিক স্থাপনায় হামলার শঙ্কায় যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে ব্যারেলপ্রতি তেলের দাম ১২০ ডলার হয়ে যেতে পারে

ইরানি হামলার জেরে মধ্যপ্রাচ্যের দুই দেশে মার্কিন দূতাবাস বন্ধ

ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প, পারমাণবিক পরীক্ষার গুঞ্জন

ইরানে হামলা চালাতে জেনারেলকে ৯ শব্দের নির্দেশ, কী বলেছিলেন ট্রাম্প

২৪ ঘণ্টায় ১৫ দেশের স্থাপনায় হামলা ইরানের, নাগরিকদের ১৪ দেশ ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানির পক্ষে চীন, হামলার নিন্দা করে আলোচনার আহ্বান