হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গ্রিসের ক্রিট নৌঘাঁটিতে ফিরল মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ড

আজকের পত্রিকা ডেস্ক­

আজ ক্রিট দ্বীপের সৌদা উপসাগরীয় নৌঘাঁটিতে এসেছে পৌঁছেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি: এএফপি

টানা ৯ মাস ধরে সমুদ্রে অবস্থানের পর গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে নৌঘাঁটিতে ফিরেছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড। গত ফেব্রুয়ারিতে এখান থেকে জ্বালানি ও রসদ সংগ্রহের পর রণতরিটি ইরান অভিযানে অংশ নিয়েছিল। তবে সম্প্রতি এক অগ্নিকাণ্ড ও যান্ত্রিক বিভ্রাটের পর এটি বন্দরে ফিরতে বাধ্য হয়েছে।

বার্তা সংস্থা এএফপির একজন ফটোগ্রাফার এ তথ্য নিশ্চিত করেছেন।

এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, ফেব্রুয়ারির শেষদিকে ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন—এই দুটি রণতরি থেকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিশাল বিমান হামলা চালানো হয়। কয়েক ডজন যুদ্ধবিমান সমৃদ্ধ এই রণতরি দুটি ইরান অভিযানে মূল ভূমিকা পালন করেছে।

প্যান ওয়াশিংটনের গ্লোবাল পলিসি প্রোগ্রামের পরিচালক ড্যানিয়েল স্নাইডারম্যান বলেন, জেরাল্ড ফোর্ডকে দীর্ঘ সময়ের জন্য সরিয়ে নেওয়ার অর্থ হলো যুদ্ধ প্রচেষ্টায় মার্কিন সমর্থন কমে যাওয়া। তবে এর সঙ্গে থাকা অন্য জাহাজগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত থাকলে সাময়িক ঝুঁকি কিছুটা কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।

১২ মার্চ রণতরিটির লন্ড্রি রুমে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি বিছানা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া সমুদ্রে থাকাকালীন জাহাজটির টয়লেট ব্যবস্থায় মারাত্মক ত্রুটি দেখা দেয় বলে মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শৌচাগার ব্যবহারের সমস্যায় নাবিকদের মধ্যে চরম অসন্তোষও তৈরি হয়েছিল বলে জানা যায়।

এদিকে মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নার এই দীর্ঘমেয়াদি মোতায়েনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, জেরাল্ড ফোর্ড এবং এর ক্রুরা প্রায় এক বছর সমুদ্রে থেকে খাদের কিনারায় পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বেপরোয়া সামরিক সিদ্ধান্তের মূল্য দিতে হচ্ছে তাঁদের।

উল্লেখ্য, এই ৯ মাসে রণতরিটি ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারবিরোধী অভিযান, নিষেধাজ্ঞা অমান্যকারী ট্যাংকার আটক এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরার অভিযানেও অংশ নিয়েছিল।

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক পাকিস্তানে—দাবি মার্কিন সাংবাদিকের

ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

ইরানের একজন ‘শ্রদ্ধেয়’ নেতার সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

ইরানকে সমর্থন দিন, কোরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই: লিবিয়ার গ্র্যান্ড মুফতি

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দূতিয়ালি করছে পাকিস্তান-মিসর-তুরস্ক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ট্রাম্পের একতরফা দাবি নিয়ে বিভ্রান্তি, পরস্পরবিরোধী তথ্য

ট্রাম্পের শান্তির বার্তা কীভাবে দেখছে ইসরায়েল

ট্রাম্পের ঘোষণার পরই রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পই পিছু হটেছেন: ইরান

ট্রাম্প কেন পিছু হটলেন, হামলা স্থগিতের ঘোষণায় যেসব প্রশ্নের উত্তর নেই