হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

এ সময়ে খাবার তালিকায় যা রাখবেন

মাহফুজা নাসরীন শম্পা

চলছে জ্যৈষ্ঠ মাস। এ সময় আমাদের যে সমস্যা বেশি হয়, তা হলো শরীরে পানির ঘাটতি। ফলে মুখ, গলা, জিহ্বা শুকিয়ে আসে। পাশাপাশি শরীর দুর্বল হয়ে পড়ে, প্রস্রাব হলুদ হয় এবং পরিমাণে কমে যায়। অনেকের এ সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এই গরমে সুস্থ থাকতে হলে দৈনিক খাবার তালিকায় একটু পরিবর্তন আনতে হবে। এতে অনেকটাই সুস্থ থাকা যাবে। সারা দিনের খাদ্যতালিকায় যে পরিবর্তন আনতে হবে:

সকালের নাশতা

  • রসাল ফল বা ফলের রস বা লেবুর শরবত রাখুন।
  • পরোটা না খেয়ে নাশতায় রাখুন আটার রুটি, সবজি, ডিম সেদ্ধ।

সকাল ও দুপুরের খাবারের মাঝখানের সময়

  • চা-কফি না খেয়ে খেতে পারেন চিয়া সিডস বা তোকমাদানার শরবত।
  • খাওয়া যেতে পারে তালের শাঁস বা কোনো রসাল ফল।

দুপুরের খাবার

  • ভাতের সঙ্গে কম মসলা ও ঝাল দিয়ে রান্না করা মাছ বা মুরগির মাংসের পাতলা ঝোল।
  • সবজি বা শাক।
  • সালাদে রাখুন শসা, মুলা, টমেটো ইত্যাদি।

বিকেলের নাশতা

  • ভাজাপোড়া খাবার না খেয়ে তরল ও নরম খাবার রাখুন। যেমন স্যুপ, লাচ্ছি, ঘোল, রায়তা, স্মুদি, ফালুদা ইত্যাদি। 

রাতের খাবার

  • দুপুরের মতোই সহজপাচ্য পাতলা ঝোলজাতীয় খাবার।

এই গরমে যে খাবারগুলো এড়িয়ে চলবেন

  • তেলে ভাজা, পোড়া খাবার।
  • প্রচুর তেল-মসলা দিয়ে রান্না করা খাবার।
  • ভাজা বা ভুনা খাবার।
  • লাল মাংস।
  • খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, তেহারিজাতীয় খাবার।
  • চা, কফি ইত্যাদি।  

যা করবেন

  • দৈনিক খাদ্যতালিকায় যোগ করুন পর্যাপ্ত পানি। স্বাভাবিক তাপমাত্রা বা রুম টেম্পারেচারের পানি পান করুন। বেশি ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকুন।
  • প্রচণ্ড গরমে বাইরে বের হলে সঙ্গে পানি নেবেন।
  • রাস্তার কোনো খাবার খাবেন না। এতে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।  

মাহফুজা নাসরীন শম্পা, পুষ্টি বিশেষজ্ঞ ও নিউট্রিশন কনসালট্যান্ট, ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

ভয় নয়, সচেতনতা ও সঠিক চিকিৎসা রক্ষা করবে জীবন

আপনার চোখ নিরাপদে রাখুন

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা পর্যাপ্ত খাওয়াদাওয়া ও ঘুমানো সত্ত্বেও কেন অপুষ্টিতে ভোগেন

ডেঙ্গুতে অন্ধবিশ্বাস নাকি বিজ্ঞানসম্মত পুষ্টি

জন্মগত ছানি: শিশুর দৃষ্টির পথে নীরব বাধা

কতটা জরুরি এই টিকা