হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

অতিরিক্ত চর্বি দূর করার পদ্ধতি লাইপোসাকশন

ডা. এস এম বখতিয়ার কামাল

শরীরের নির্দিষ্ট অংশ যেমন—পেট, নিতম্ব, ঊরু, হাত, ঘাড়সহ বিভিন্ন জায়গায় জমা হওয়া অতিরিক্ত চর্বি অপসারণ এখন আমাদের দেশেই সম্ভব। শরীরের নির্দিষ্ট জায়গার চর্বি দূর করে শরীরকে সুন্দর আকৃতি দিতে হলে একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে, সেটি হলো লাইপোসাকশন। সার্জারি হলেও এতে কোনো কাটাছেঁড়া নেই। শুধু ছিদ্র করে মেশিনের সাহায্যে চর্বি টেনে বের করা হয়। অতিরিক্ত চর্বি শরীর থেকে শুষে নেওয়ার সার্জারিকেই লাইপোসাকশন বলে।

শরীরের বাড়তি ওজন বা মেদ কমাতে লাইপোসাকশন হলো অন্যতম চিকিৎসা।

কারা এটি করাতে পারে
ডায়েট বা ব্যায়ামে শরীরের যেসব স্থানের চর্বি সাড়া দেয় না, মূলত সেই সব অঙ্গের জন্য লাইপোসাকশন করা হয়ে থাকে। যাঁরা এই সার্জারির জন্য উপযুক্ত তাঁরা হচ্ছেন— 

  • যাঁদের শরীরের নির্দিষ্ট স্থানে অস্বাভাবিক চর্বি জমা হয়েছে
  • যেসব পুরুষ গাইনোকোমাস্টিয়ায় আক্রান্ত বা যেসব পুরুষের স্তন বড় হয়ে গেছে
  • যাঁরা স্তনের অতিরিক্ত ঝুলে পড়া ভাব টানটান করতে চান
  • ডায়েট বা এক্সারসাইজ করে শরীরের নির্দিষ্ট স্থানের চর্বি যাঁদের কমছে না
  • প্রসবের পর যাঁরা আগের ফিগার ফিরিয়ে আনতে চান।

কাদের জন্য নিষেধ
আপনার লাইপোসাকশন করা উচিত কি না, তা জানতে হলে অবশ্যই আগে চিকিৎসকের সঙ্গে আলাপ করে নিতে হবে। তবে কিছু বিষয় আছে, যেগুলো থাকলে চিকিৎসকেরা নিষেধ করে থাকেন এই সার্জারি নিতে।

  • যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে
  • যাঁদের মারাত্মক হার্টের সমস্যা আছে
  • বয়স ১৮ বা তার চেয়ে কম বয়সী যে কেউ
  • গর্ভবতী নারী
  • রক্তপাতের রোগ আছে এমন কেউ।

ডা. এস এম বখতিয়ার কামাল, সহকারী অধ্যাপক,ঢাকা মেডিকেল কলেজ

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

ভয় নয়, সচেতনতা ও সঠিক চিকিৎসা রক্ষা করবে জীবন

আপনার চোখ নিরাপদে রাখুন

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা পর্যাপ্ত খাওয়াদাওয়া ও ঘুমানো সত্ত্বেও কেন অপুষ্টিতে ভোগেন

ডেঙ্গুতে অন্ধবিশ্বাস নাকি বিজ্ঞানসম্মত পুষ্টি

জন্মগত ছানি: শিশুর দৃষ্টির পথে নীরব বাধা

কতটা জরুরি এই টিকা