হোম > স্বাস্থ্য

গণস্বাস্থ্যে প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক বাজারে প্যারাসিটামল বাল্ক কাঁচামাল উৎপাদনের কেমিক্যালসের মূল্য বৃদ্ধি পাওয়ায় এর উৎপাদন ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে গণস্বাস্থ্য বেসিক কেমিকেলস্ লিমিটেড।

বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য বেসিক কেমিকেলস্ লিমিটেড এ তথ্য জানিয়েছে। 

গণস্বাস্থ্য বেসিক কেমিকেলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর আব্দুল নকীব স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে প্যারাসিটামল বাল্ক কাঁচামাল উৎপাদনের কেমিকেলসের মূল্য অত্যধিক বৃদ্ধি পেয়েছে। তবে স্থানীয় বাজারে মূল্য না বাড়ায় আগামী ১৫ অক্টোবর থেকে আমাদের কারখানায় বাল্ক প্যারাসিটামল কাঁচামালের উৎপাদন এবং বিক্রয় বন্ধ করতে বাধ্য হচ্ছি। 

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

দ্রুত বুড়িয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম—আছে ক্যানসার বাড়ার যোগসূত্রও

হামের প্রাদুর্ভাব: উপসর্গে মারা গেল আরও ৯ জন, মোট মৃত্যু ৭০০ ছুঁইছুঁই

রোববার ডিএসসিসির প্রায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮

দেশে প্রতিবছর পৌনে ২ লাখ মানুষের ক্যানসার শনাক্ত হয়: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা হাসপাতালে এক্স-রে ও আল্ট্রাসাউন্ডের ৮৮০ মেশিন অকেজো: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

এক দশক পর আবার মানব শরীরে বার্ড ফ্লু

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৬৮৯