হোম > স্বাস্থ্য

সুস্থ থাকতে চিয়া সিড

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্যসচেতন মানুষের কাছে চিয়া সিড এখন কোনো অপরিচিত নাম নয়। বিভিন্নভাবে এগুলো আমাদের ডায়েট চার্টে ঢুকে গেছে।

অ্যাজটেক ও মায়ান সভ্যতার সময়ে ক্ষুধা মেটানোর পাশাপাশি চিয়া সিড রূপচর্চার কাজেও ব্যবহার করা হতো। এর অনেক ঔষধিগুণ আছে বলে বিশ্বাস করত সেই সভ্যতার মানুষ।

সাদা, কালো ও বাদামি রঙের চিয়া সিড আকারে খুবই ছোট। দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি, পালংশাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম আর স্যামন মাছের থেকে ৮ গুণ বেশি ওমেগা-৩ আছে এই চিয়া সিডে।

উপকারিতা
⊲    প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করে। পাশাপাশি হাড়ের স্বাস্থ্য রক্ষা করে।

⊲     হজম প্রক্রিয়াকে উন্নত করার মাধ্যমে ওজন কমাতে সহায়তা করে।

⊲     রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে। ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে।

⊲    কোলন ক্যানসারের ঝুঁকি কমায়। 

⊲    শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে এনে অ্যাসিডিটির সমস্যা দূর করে।

⊲    চিয়া সিড ভালো ঘুম হতেও সাহায্য করে বলে উল্লেখ করেন চিকিৎসকেরা।

⊲    চিয়া সিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্‌রোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

সূত্র: হেলথলাইন

বর্ষাকালীন রোগ প্রতিরোধের উপায়

ব্যায়ামের আগে কী খাবেন, কখন খাবেন

বংশগত চোখের রোগ রেটিনাইটিস পিগমেন্টোসা

খাবারের মাঝে পানি পান, ওজন কমায় নাকি বাড়তি খাওয়া হয়

শৈশবে চিনি কম খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমে

থ্যালাসেমিয়া ও বিরল রোগে আক্রান্তদের ডেটাবেইস তৈরির আহ্বান জুবাইদা রহমানের

জনবল সংকট ও কাজের চাপে স্বাস্থ্যকর্মীদের মধ্যে দ্বন্দ্ব: নিপসমের গবেষণা

হামের উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ৮৩৫

ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত ছাড়াল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২