হোম > স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নিশ্চিত শনাক্ত ১৬৫: স্বাস্থ্য অধিদপ্তর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৫ জনের। গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৩২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১২ হাজার ৩৯৬ জন।

সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান শুরু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সন্দেহজনক শনাক্ত ৯৪২

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা

পরিমাণ বুঝে ‘সঠিক’ পানি পান করুন

গরমে খাদ্যতালিকা রাখুন নিজের নিয়ন্ত্রণে

আপনার কণ্ঠ আপনার পরিচয় যত্ন নিন আজই

দুশ্চিন্তা শরীর ক্লান্ত করে

মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন

সেই ফাতেমার অসুস্থ ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী