হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২০৯ জন রোগী।

ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে আজ শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৮৪ জন চিকিৎসাধীন রোগী। আর হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৩২৭ জন। সর্বশেষ মারা যাওয়া তরুণী (২৩) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত এক দিনে (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। বিভাগটির বিভিন্ন হাসপাতালে ৮৩ জন ভর্তি হয়েছে। এ ছাড়া রাজধানীতে ৩৭ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৪৮, ময়মনসিংহ বিভাগে ৮, চট্টগ্রাম বিভাগে ৩১ জন এবং খুলনা বিভাগে দুজন রোগী ভর্তি হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী রয়েছে ১ হাজার ৩২৯ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩৪১ জন।

তথ্য বলছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন ও জুনে ১৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একইভাবে হাসপাতালে ভর্তির সংখ্যাও জুলাইয়ে সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টের দুই দিনে ভর্তি হন ৩৪৭ জন ডেঙ্গু রোগী।

নতুন সরকার: স্বাস্থ্যে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর? ঘরোয়া ৫ চিকিৎসা

শিক্ষার্থীরাই সেবা-সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে পারে

কেমন হবে রমজানের খাবার

রোজায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর খাদ্য

রোজা রেখে নাক-কান-গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না

কর্মক্ষেত্রে সুস্থ থাকার জন্য যুক্তরাজ্যে নতুন উদ্যোগ

সাইনোসাইটিসের সংক্রমণ যেভাবে প্রতিরোধ করবেন

প্রাণিজগতে শুধু মানবশিশুর জন্মদান কেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে

শরীর সুরক্ষায় প্রাকৃতিক ঢাল ভিটামিন ই