হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৯৭

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ফাইল ছবি

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৯৭ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৯ জন।

সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৮২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১০৯ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, খুলনায় ২৪৩, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ৭৬, রংপুরে ছয় ও সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৪ হাজার ৬৮৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ১৮৮ জন আর গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে চলতি মাসে ৩৯ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

হামের উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ১১৮১

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, নতুন রোগী ১৯৪৩

১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ

এক দিনে হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, পাঁচজনই ঢাকায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

৪-৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ