হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুজনেই সিলেটে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও দুই শিশু মারা গেছে। এ সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হামে আক্রান্ত হয়েছে ১০৮ শিশু। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গে দুই শিশু সিলেটে মারা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৭৯ জনের মৃত্যু হলো। একই সময়ে হাম শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৬ হাজার ৫৭২ শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ২৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৬৪৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৫০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জন মারা গেছে রাজশাহী বিভাগে।

গ্রীষ্ম ও বর্ষার সন্ধিক্ষণে জীবাণুর সংক্রমণে যা করতে হবে

গর্ভকালে নিরাপদ খাবার নিশ্চিত করতে

নারীদের মানসিক সুস্থতায় জরুরি করণীয়

সুস্থ থাকতে কতটুকু তরমুজ খাবেন

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন ১০ উপায়ে

দেরিতে হাসপাতালে গেলে হামে মৃত্যুঝুঁকি বাড়ে: সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা

২৪ ঘণ্টায় হাম শনাক্ত ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ১২ শিশুর

শরীরে মদ্যপানের ক্ষতি অনেকটাই পুনরুদ্ধার সম্ভব—বিজ্ঞানীদের দাবি

দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকে ঢাকার শিশুরা: গবেষণা

হাম শনাক্ত ও উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৭ শিশু