হোম > স্বাস্থ্য

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ, ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ

সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছবি: আজকের পত্রিকা

করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ করেছে রেলপথ মন্ত্রণালয়। আজ রোববার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

এতে বলা হয়, সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী (ঈদুল আজহার ফিরতি যাত্রা) ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

গত ৫ জুন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক।

ভাইরাসটিকে প্রথম বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করার পাঁচ বছরেরও বেশি সময় পরে গত মে মাসের শেষের দিক থেকে ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়েছে।

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশে নতুন করে ভাইরাসটিতে তিনজন আক্রান্ত হয়েছেনে।

সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ২১ হাজার ৭৪২ জনে দাঁড়িয়েছে।

এই সময়ের মধ্যে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চারজন রোগীর নমুনা পরীক্ষা করে আক্রান্তের হার ৭৫ শতাংশ।

সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্যসচিব

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেড় মাসে মৃত্যু ৩৫২

পরিচ্ছন্ন হাত জীবন ও অর্থ বাঁচায়

জন্মগত গ্লকোমা শিশুদের চোখের অদৃশ্য শত্রু

অনিদ্রায় ফিজিওথেরাপি চিকিৎসা

সবার আগে নিজের যত্ন: অলিম্পিয়ান অ্যালিসন ফেলিক্স

প্রতিবছর প্রায় ১১ হাজার শিশুর জন্ম হয় থ্যালাসেমিয়া নিয়ে

হাম ও উপসর্গে মারা গেল আরও ৭ শিশু, এ পর্যন্ত মৃত্যু ৩৪৩

থ্যালাসেমিয়া কী

হামে মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ও মাঠ পর্যায়ের তথ্যে গরমিল