হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ৭৪১

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৫৯ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ ও নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪১।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৫৯ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১২ হাজার ৭৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬ হাজার ৬২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে রয়েছে।

প্রাণীদের মানসম্মত ওষুধ খাওয়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ৭৩৮

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৩১

আলট্রা প্রসেসড ফুড চিনবেন যেভাবে

আতঙ্কের নাম চিকুনগুনিয়া আমাদের করণীয় কী

জিম ছাড়াই মন ভালো করার ম্যাজিক ট্রিক

পাকা ছানি অপারেশনের একটি গুরুত্বপূর্ণ জটিলতা

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

প্রথমবারের মতো গর্ভস্থ শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন