হোম > ফ্যাক্টচেক > দেশ

ইলিশের দাম বৃদ্ধি নিয়ে কৃষিমন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

ইলিশের দাম বৃদ্ধি নিয়ে মন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

‘গত দুই বছর ধরে ইলিশের প্রজনন হার কম, তাই ইলিশের দাম বেড়ে গেছে’—কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে

‘তাহলে ইলিশের প্রজননের জন্য গান-বাজনা বা অন্য কোনো বিনোদনের ব্যবস্থা করা যায় না?’ এ ক্যাপশনে গত রোববার (১৯ জুলাই) ‘Supporters of Bangladesh Awami League’ নামের একটি ফেসবুক গ্রুপসহ একাধিক পেজ ও আইডি থেকে ফটোকার্ডটি শেয়ার করা হয়। শেয়ার করা পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ফটোকার্ডটিতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদের ছবির সঙ্গে আলোচিত মন্তব্যটি জুড়ে দেওয়া হলেও কার্ডটিতে তিনি কবে ও কোথায় এমন মন্তব্য করেছেন, তার কোনো উল্লেখ পাওয়া যায়নি।

অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যমেও মন্ত্রীর এমন বক্তব্য-সংবলিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। তবে ‘জাটকা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’ শিরোনামে বণিক বার্তায় এবং ‘ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী’ শিরোনামে দৈনিক যুগান্তরসহ একাধিক সংবাদমাধ্যমে মন্ত্রীর বিভিন্ন কর্মসূচির বক্তব্য-সংবলিত প্রতিবেদন পাওয়া গেলেও কোনোটিতেই আলোচিত বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রচারিত ফটোকার্ডের সত্যতা যাচাইয়ে আরও অনুসন্ধানে গত রোববার (১৯ জুলাই) ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। ওই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি মূলত একটি ‘সার্কাজম’ বা স্যাটায়ার পেজ। পেজটির প্রোফাইল ও পূর্ববর্তী পোস্টগুলো পর্যবেক্ষণে স্পষ্ট হয় যে, তারা নিয়মিতভাবে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ইস্যু ও ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গাত্মক ও কাল্পনিক ফটোকার্ড তৈরি করে থাকে।

কম্পেরিজন।

এ ছাড়া কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদের ব্যক্তিগত ফেসবুক পেজেও আলোচিত দাবিটিকে সমর্থন করে এমন পোস্ট পাওয়া যায়নি।

সিদ্ধান্ত

‘গত দুই বছর ধরে ইলিশের প্রজনন হার কম, তাই ইলিশের দাম বেড়ে গেছে’—কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি স্যাটায়ার পেজের তৈরি ফটোকার্ডকে সত্য ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বিবস্ত্র মরদেহ সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে তোলার ভিডিওটি ভারতের

মন্দিরের টাকা নিয়ে ভারতে পুরোহিতদের সংঘর্ষের ভিডিওকে পলাশবাড়ীর মন্দিরে হামলা বলে প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে সম্প্রতি বিএনপি-আ.লীগ সংঘর্ষ দাবিতে প্রচার

পরীক্ষার্থীদের আন্দোলনে নিহতের দাবি ও শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডগুলোর সত্যতা কতটুকু

তুরস্ক ও পাকিস্তানের ভিডিও ছড়িয়ে চট্টগ্রামে বন্যার ভয়াবহতা বলে দাবি

পাকিস্তান থেকে টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দিয়ে যেভাবে ছড়ানো হলো চট্টগ্রামের বন্যা আতঙ্ক

গলাপানিতে দুই শিশুসন্তানকে বাবার আগলে রাখার ভিডিওটি পুরোনো

‘জাহেলি যুগকেও হার মানায়’ ক্যাপশনে ছড়ানো ভিডিওটি আসামের

২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া—দাবিটি সঠিক নয়

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার