হোম > ফ্যাক্টচেক > দেশ

পাকিস্তানের ঘটনাকে চট্টগ্রামে হিন্দু তরুণীকে অপহরণ দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

চট্টগ্রামে হিন্দু তরুণীকে মাদক সেবন করিয়ে অপহরণ দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

চট্টগ্রামে প্রকাশ্যে দিনের বেলায় ১৪ বছর বয়সী এক হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে মাদক সেবন করিয়ে অপহরণ করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এই ভয়াবহ অপহরণের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং তা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের করুণ বাস্তবতাকে তুলে ধরেছে।

এই দাবিতে এক্সে পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে

ইনস্টাগ্রামেও একই দাবিতে ভিডিওটি (, ) শেয়ার করা হয়েছে।

Ramesh Tiwari’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ২ মে ভিডিওটি শেয়ার করা হয়, যা আজ (৫ মে) বেলা ১২টা পর্যন্ত প্রায় ২৫ হাজার বার দেখা হয়েছে। পোস্টটিতে ১ হাজার ১০০ রিয়েকশন, ৪২ কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি ৯৬৩ বার রিপোস্ট করা হয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালানো হলে আলোচিত দাবিতে দেশীয় কোনো গণমাধ্যমে প্রতিবেদন বা কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে ‘پاکستان کی آواز’ (পাকিস্তান কে আওয়াজ) নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ এপ্রিল শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল রয়েছে। ওই ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের।

পাকিস্তান কে আওয়াজ ফেসবুক অ্যাকাউন্টের ভিডিও। ছবি: স্ক্রিনশট

অনুসন্ধানে পাকিস্তানি গণমাধ্যম ‘উইনিউজ’-এর ওয়েবসাইটে গত ৩০ এপ্রিল رحیم یار خان میں دن دیہاڑے 14 سالہ لڑکی کا مبینہ اغوا، ویڈیو وائرل ہونے پر شدید عوامی ردعمل (Alleged kidnapping of 14-year-old girl in broad daylight in Rahim Yar Khan, strong public reaction after video goes viral) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রহিম ইয়ার খান শহরের একটি জনাকীর্ণ এলাকায় দিনের আলোতে একদল দুর্বৃত্ত ১৪ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র জনরোষের সৃষ্টি হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই রহিম ইয়ার খান জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং মামলা করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মূল অভিযুক্তদের শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

উইনিউজের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

অর্থাৎ, ভিডিওটি পাকিস্তানের একটি অপহরণের ঘটনার, যার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামের কোনো সম্পর্ক নেই।

সিদ্ধান্ত

ভিডিওটি বাংলাদেশের নয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক কিশোরীকে অপহরণের ভিডিওকে চট্টগ্রামের হিন্দু তরুণী অপহরণের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: নমুনা সংগ্রহের আগেই ডিএনএ টেস্টের প্রতিবেদন নিয়ে হইচই

সিলেটে আ.লীগ নেতাকে হত্যা দাবিতে ময়মনসিংহে দীপু দাস হত্যার ভিডিও প্রচার

শূকরের মাংস আমদানি নিয়ে আজহারী-আহমাদুল্লাহ-হামজার নামে ভুয়া বক্তব্য প্রচার

ভারতে ২০১২ সালের খরার ছবি দিয়ে বাংলাদেশে সেচ সংকটের দাবি আ.লীগের পেজে

রাস্তায় বোরকা পরা নারীকে হেনস্তার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

১৫ বছর আগের ভিডিওকে এপ্রিলে জাপানে সুনামির দৃশ্য দাবিতে প্রচার

‘গুজব ছড়ানোর দায়ে ক্ষমাপ্রার্থনা’—সাদিক কায়েমের খণ্ডিত বক্তব্যে বিভ্রান্তি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কৃতিত্ব ও প্রশংসা নিয়ে ভুয়া ফটোকার্ডের ছড়াছড়ি

লোডশেডিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্যের ছড়াছড়ি

‘শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস কেউ দিতে পারবে না’— বক্তব্যটি রুমিন ফারহানার, তবে প্রসঙ্গ ভিন্ন