হোম > ফ্যাক্টচেক > দেশ

‘মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেট এগিয়ে নেব’—রাশনা ইমামের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

ফ্যাক্টচেক ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেট এগিয়ে নেওয়ার দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব’—এমন দাবিতে ব্যারিস্টার রাশনা ইমামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির এই সদস্যের নামে ছড়িয়ে পড়া কার্ডটি দ্রুতই ভাইরাল হয়ে গেছে।

এই দাবিতে ফেসবুক ( , , , ), টিকটক , ইনস্টাগ্রামথ্রেডসসহ বিভিন্ন মাধ্যমে পোস্ট ছড়িয়েছে।

‘Cricket 75’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১১ এপ্রিল সকাল ৮টা ৫৮ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। ১৩ এপ্রিল দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত পোস্টটিতে প্রায় ৪ হাজার ৪০০ রিয়েকশন, ৬৭৯টি কমেন্ট এবং ২২টি শেয়ার রয়েছে। পোস্টের কমেন্টগুলো পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ভাইরাল দাবিটিকে সত্য মনে করে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয় ৮ এপ্রিল ‘Moriyom Akte’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে, সেটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে। ওই পোস্টের কমেন্টেও একই চিত্র দেখা যায়।

ভাইরাল পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কোনো তথ্যসূত্র, বক্তব্যের সময় বা প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। পরবর্তীতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো প্রতিবেদন বা তথ্য মেলেনি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ব্যারিস্টার রাশনা ইমামের ভেরিফায়েড ফেসবুক পেজে ১১ এপ্রিল একটি পোস্ট পাওয়া যায়। সেখানে ভাইরাল ফটোকার্ডটি শেয়ার করে তিনি জানিয়েছেন, তাঁর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। তিনি এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেছেন। পাশাপাশি সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

রাশনা ইমামের ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

‘মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব’— ব্যারিস্টার রাশনা ইমামের নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি বানোয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া’র ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বানানো

কুমিল্লায় শিশু নির্যাতনের ভিডিওকে আ.লীগ নেতার ছেলেকে হত্যা দাবিতে প্রচার

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিলের দাবিটি গুজব

সীমান্তে মাইন পুঁততে গিয়ে ভারতীয় গুপ্তচর আটকের দাবিটি মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতার

‘জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’—রুমিন ফারহানার নামে ছড়ানো বক্তব্যটি বানোয়াট

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনার গাড়িবহর বলে প্রচার

তোফায়েল আহমেদের জানাজায় জামায়াতের বাধা—ভাইরাল দাবির সত্যতা যাচাই

‘বেদে নারী’দের চুল কাটার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কি সত্যিই মুগদার জামায়াত নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বিহারের

ঈদের নামাজ শেষে আ.লীগ নেতাকে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের