হোম > ফ্যাক্টচেক > দেশ

প্রধানমন্ত্রী হলে পরীক্ষা তুলে দেবেন তারেক রহমান— দাবিতে ছড়ানো ভিডিওতে ভিন্ন ব্যক্তি

ফ্যাক্টচেক ডেস্ক

তারেক রহমানের নামে ছড়িয়ে পড়া ভিডিওর ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্ক প্রতিযোগিতার রিল ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে অংশগ্রহণকারী এক বিতার্কিককে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলে দাবি করা হচ্ছে। ছড়িয়ে পড়া পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ‘তারেক রহমান বলেছিলেন, প্রধানমন্ত্রী হলে দেশের পরীক্ষা তুলে দিবে। কথাটা রাইখেন।’ (বানান অপরিবর্তিত)

Gan Bazna নামের ইউটিউব চ্যানেলের ভিডিও। ছবি: স্ক্রিনশট

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

টিকটকে পোস্ট আছে এখানে

প্রাসঙ্গিক কি–ওয়ার্ড ব্যবহার করে খোঁজ করলে ইউটিউবে একই দৃশ্যের একাধিক ভিডিও পাওয়া যায়। ‘A.K.H NAHED’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সৈয়দ নাজমুল কবির এবং উম্মে সুহালা বিতর্ক প্রতিযোগিতা’ শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ১৯ অক্টোবর প্রকাশিত ৬ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওর ১ মিনিট ১০ সেকেন্ড থেকে ২৭ সেকেন্ড অংশের সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।

আরও অনুসন্ধানে ‘Gan Bazna’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৬ মে প্রকাশিত ৪৩ মিনিট ০৭ সেকেন্ডের ভিডিও পাওয়া যায়। ভিডিওর ২৩ মিনিট ২২ সেকেন্ড ৩৯ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, ভিডিওটি ১৯৯৪ সালে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি অংশ। ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তাঁর নাম সৈয়দ নাজমুল কবির। সে সময় তিনি চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুলের ছাত্র ছিলেন।

তারেক রহমানের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর তরুণ ব্যক্তিটি ১৯৯৪ সালে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক সৈয়দ নাজমুল কবির। ছবি: স্ক্রিনশট

এছাড়া মূল ভিডিওর ২১ মিনিট ৫০ সেকেন্ডে উপস্থাপক সৈয়দ নাজমুল কবির নামের এক বিতার্কিকের নাম ঘোষণা করেন। সেখানে উল্লেখ করা হয়, তিনি চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুলের ছাত্র।

অন্যদিকে, তারেক রহমান জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালের ২০ নভেম্বর। সে হিসাবে ১৯৯৪ সালে তাঁর বয়স ছিল প্রায় ২৬ বছর। কিন্তু ওই বছরের জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীরা। বয়স ও প্রেক্ষাপট বিবেচনায় এ প্রতিযোগিতায় তাঁর অংশ নেওয়ার দাবির সঙ্গে তথ্যগত অসঙ্গতি দেখা যায়।

এ ছাড়া ভিডিওটিতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সুতরাং, তারেক রহমানের নামে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর। ভিডিওতে থাকা ব্যক্তি আসলে সৈয়দ নাজমুল কবির নামের এক শিক্ষার্থী।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে নিহতের দাবি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যগুলোর সত্যতা কতটুকু

তুরস্ক ও পাকিস্তানের ভিডিও ছড়িয়ে চট্টগ্রামে বন্যার ভয়াবহতা বলে দাবি

পাকিস্তান থেকে টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দিয়ে যেভাবে ছড়ানো হলো চট্টগ্রামের বন্যা আতঙ্ক

গলাপানিতে দুই শিশুসন্তানকে বাবার আগলে রাখার ভিডিওটি পুরোনো

‘জাহেলি যুগকেও হার মানায়’ ক্যাপশনে ছড়ানো ভিডিওটি আসামের

২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া—দাবিটি সঠিক নয়

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার

পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণ: ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রোপাগান্ডা, ধোনির ২ কোটি টাকা সহায়তার দাবি

‘মাঝপথে আ.লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে’—টিআইবির ড. ইফতেখারুজ্জামান এমন মন্তব্য করেননি

অভিনেত্রী শাওন গ্রেপ্তারের খবরটি ভুয়া