হোম > ফ্যাক্টচেক > বিদেশ

এক কিশোরের সংস্পর্শে দুই কিশোরী গর্ভবতী— ভাইরাল ভিডিওটি সাজানো

ফ্যাক্টচেক ডেস্ক

১৪ বছর বয়সী ছেলের দুই কিশোরীকে গর্ভবতী করার দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

একজন ১৪ বছর বয়সী কিশোর দুই কিশোরী মেয়েকে গর্ভবতী করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ফেসবুক, ইউটিউব, টিকটকসহ ছড়িয়ে পড়েছে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় সব প্লাটফর্মে। ব্যবহারকারীরা ভিডিওটি সত্য তবে বিভিন্ন দেশের ঘটনা বলে দাবি করছেন—কেউ বলছেন ব্রাজিলের, ফিলিপাইনের, গুয়াতেমালার আবার কেউ ভেনেজুয়েলা বা কলম্বিয়ার কথাও উল্লেখ করেছেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে যৌন শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং বয়ঃসন্ধিকালে দায়িত্ববোধ নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট। ছবি: স্ক্রিনশট

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে

টিকটকে আছে এখানে, এখানে এবং এখানে

এক্সে আছে এখানে,এখানে এবং এখানে

ইনস্টাগ্রামে আছে এখানে, এখানে

ভিডিও শেয়ার করা অ্যাকাউন্টগুলো যাচাই করে দেখা গেছে, একই দাবিতে বিভিন্ন দেশ থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে। এসব পোস্টের কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বেশিরভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য মনে করছেন। কেউ বলেছেন, বাবা-মায়ের আরও সচেতনতা দরকার। কেউ বলেছেন, সঠিক শিক্ষার অভাবই এর পেছনে দায়ী। আবার কেউ সন্দেহ পোষণ করে বলেছেন, ফিলিপাইনের ভাষা কবে থেকে স্প্যানিশ হলো! কেউ আবার নিজস্ব মতামত শেয়ার করে বলেছেন, এই ধরনের ঘটনা নির্ভরযোগ্য সূত্র ছাড়া সহজে বিশ্বাস করা যাবে না।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, ক্যামেরার সামনে নিজেকে ছেলের মা পরিচয় দেওয়া এক মধ্যবয়সী নারী স্প্যানিশ ভাষায় কথা বলছেন। একটি পরিত্যক্ত দেয়ালের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন, তাঁর মাত্র ১৪ বছর বয়সী ছেলে দুইজন কিশোরীকে গর্ভবতী করেছে। এই ঘটনায় পুরো পরিবার হতবাক!

ওই নারী আরও বলেন, এই ঘটনার ভয়াবহতা এবং পিতৃত্বের দায়িত্ব সম্পর্কে তার ছেলে কিছুই জানে না। তিনি তাঁর ছেলের ভবিষ্যৎ, মেয়ে দুটির ভবিষ্যৎ এবং পরিবারের ওপর এর মানসিক ও সামাজিক প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানান।

এ সময় ওই নারী পেছনে ওই কিশোর এবং দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ছেলেটি বেশ শান্তভাবে অন্তঃসত্ত্বা বলে দাবি করা দুই কিশোরীর মাঝে দাঁড়িয়ে আছে। দুই কিশোরীকে পরস্পরের সঙ্গে কিছু বলতে দেখা গেলেও ছেলেটিকে কোনো কথা বলতে দেখা যায়নি। ছেলেটি মুখে আঙ্গুল গুঁজে চুপচাপ দাঁড়িয়ে আছে। এ ছাড়া ভিডিওটিতে একজন পুরুষের কণ্ঠ শোনা গেলেও তাকে দেখা যায়নি।

পর্যবেক্ষণে আলোচিত দাবিতে দেখানো অন্তঃসত্ত্বা মেয়ে দুটির পেটের আকার-আকৃতিতে সন্দেহজনক। লক্ষ্য করলে দেখা যায়, পেটের আকৃতি অস্বাভাবিক গোলাকার। পাশাপাশি পেটের গড়নের তুলনায় অন্যান্য শারীরিক পরিবর্তন দৃশ্যমান নয়।

এ ছাড়া আন্তর্জাতিক বা স্থানীয় কোনো প্রথম সারির সংবাদমাধ্যমে আলোচিত বিষয়ে নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

অনুসন্ধানে Boatos.org নামের একটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভাইরাল ভিডিওটির একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘Video Accusing Brother of Impregnating Two Sisters After a ‘Mommy and Daddy’ Game is a Parody from a Spanish-Language TikTok Channel’ শিরোনামে ২০২৫ সালের ২১ এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়। এটি কলম্বিয়া ভিত্তিক @SoyLuce1 নামের একটি টিকটক চ্যানেলের জন্য তৈরি করা একটি নাটক। ভিডিওর সমস্ত চরিত্র নিয়মিত এমন চিত্রনাট্যনির্ভর ভিডিওতে অভিনয় করে থাকে। এই চ্যানেলে সাধারণত নাটকীয় পারিবারিক গল্প দেখানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে পুনরায় পোস্ট করায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে, যা দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ভিডিওটি স্প্যানিশ ভাষায় হওয়ায় এবং এতে জড়িতদের অবস্থান বা পরিচয় সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় অনেকেই এটিকে সত্য বলে বিশ্বাস করেছে।

অনুসন্ধানে @SoyLuce1 নামের টিকটক চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া না গেলেও, একই চরিত্রের আরও অনেকগুলো ( , , ) ভিডিও রয়েছে। এ ছাড়া ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি অন্তত ২০২৪ সাল থেকে অনলাইনে রয়েছে।

ভাইরাল ভিডিওর চরিত্রের সঙ্গে @SoyLuce1 নামের টিকটক চ্যানেলের একাধিক ভিডিওর মিল। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

ভিডিওটি সাম্প্রতিক সময়ের দাবি করা হলেও কয়েক বছর ধরে অনলাইনে রয়েছে। ভাইরাল ভিডিওর দাবিটি সঠিক নয়। মূলত ভিডিওর চরিত্রগুলো টিকটকের জন্য এসব কনটেন্ট তৈরি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নেতানিয়াহুকে জীবিত প্রমাণে বারবার ছবি-ভিডিও প্রকাশ সন্দেহ বাড়াচ্ছে

ইরানের পরাজয় মানে ভারতের সাফল্য—সেনা কর্মকর্তার নামে ছড়ানো ভিডিওটি ডিপফেক

তেল আবিব বিমানবন্দরে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত

দিল্লির মাছ বাজারে আগুনের ঘটনাকে ভারত-ইসরায়েল ড্রোন কারখানায় হামলা দাবিতে প্রচার

ইরানের হামলার ভয়ে ‘ঈশ্বরকে লেখা চিঠি’ সরাচ্ছে ইসরায়েলিরা—দাবিটি সঠিক নয়

নেতানিয়াহুর ভাই ও মন্ত্রী নিহতের খবর ভাইরাল, যা জানা গেল

ইরানের হামলা থেকে বাঁচতে মার্কিন পুলিশ আজান দিচ্ছে দাবিতে ভাইরাল ছবিটি ভিন্ন ঘটনার

ইরানে মার্কিন ডেল্টা ফোর্সের সেনাদের আটকের ছবিগুলো এআই দিয়ে তৈরি

ইরানে বিমান-হেলিকপ্টারের ছবিতে মার্কিন-ইসরায়েলি হামলা! ভাইরাল ভিডিওটি কি সত্য

ইরানকে ক্ষেপণাস্ত্র দিতে চান কিম জং উন— ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট