হোম > পরিবেশ

তাপপ্রবাহ আরও ছড়াচ্ছে, পয়লা বৈশাখে তাপমাত্রা উঠবে ৩৯ ডিগ্রি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

চৈত্র মাস বিদায়ের আগে সারা দেশের আবহাওয়া বেশ তপ্ত হয়ে উঠেছে। সকাল হতে না হতেই কড়া রোদ। সারা দিন টগবগ করছে সূর্য। তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গতকাল রোববার তাপপ্রবাহের কবলে ছিল ঢাকা জেলাসহ দেশের দেশের মধ্যাঞ্চল এবং পুরো খুলনা বিভাগ। সব মিলিয়ে ১৫টি জেলায় বইছিল তাপপ্রবাহ।

আজ সোমবার বাংলার বিদায়ী বছরের শেষদিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে তাপপ্রবাহ আরও সম্প্রসারিত হবে। এর ধারাবাহিকতা নববর্ষ ১৪৩৩ সালের পয়লা বৈশাখও থাকবে। তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে গরমের অনুভূতি আরও বেশি থাকবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ২।

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পয়লা বৈশাখের আগপর্যন্ত সিলেট বিভাগ সারা দেশে কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা কম। নববর্ষের প্রথম দিন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হলেও বিচ্ছিন্ন ভাবে হতে পারে।

তিনি আরও বলেন, গতকাল থেকে শুরু তাপপ্রবাহের আরও বিস্তার ঘটবে। ঢাকা, খুলনা ছাড়াও পুরো রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহের সম্প্রসারণ ঘটবে। এসব অঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

ঢাকার তাপমাত্রা বাড়তে পারে আজ

বাংলা নববর্ষের আগে তাপমাত্রা উঠবে ৩৬ ডিগ্রি

চার জেলায় আঘাত হানতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

ঢাকাসহ ৫ বিভাগে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস

দানা বাঁধছে ‘সুপার এল নিনো’—খরা আর গরমের শঙ্কা বাংলাদেশেও

দেশের ৮ বিভাগেই আজ হতে পারে কালবৈশাখী, তাপমাত্রা কমার পূর্বাভাস

যেসব অঞ্চলে আজকের রাত ঝোড়ো হাওয়া–বৃষ্টির

রেকর্ড গরম–তাপপ্রবাহ–খরা–বন্যার বড় ঝুঁকিতে বাংলাদেশ

সারা দেশে আজও আঘাত হানতে পারে কালবৈশাখী, কমবে তাপমাত্রা

হাঙরের শরীরে কোকেনসহ চার ধরনের নেশাজাতীয় উপাদান মিলেছে