হোম > পরিবেশ

বৃষ্টিতেও কমবে না তাপমাত্রা, বাড়বে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা তাপপ্রবাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

তাপপ্রবাহবিষয়ক পূর্বাভাসে বলা হয়েছে, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে প্রচণ্ড এবং দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হলেও ঢাকায় কম কেন

৪৩ মিমি বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা

শব্দদূষণ: জরিমানার চেয়ে সচেতনতা বৃদ্ধিতেই জোর পরিবেশ অধিদপ্তরের

ঢাকায় কমবে গরম, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

টানা দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

মধ্যরাতে মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ