হোম > পরিবেশ

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ সারা দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে হওয়া ভূমিকম্প মাঝারি মানের হলেও তীব্র ঝাঁকুনি ছিল। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুবায়েত আজকের পত্রিকাকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানাচ্ছে, এটির উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাট থেকে ৫ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি উত্তর নিজবারদেশে। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও চীনে কম্পন অনুভূত হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, দেশে ভূমিকম্পের মূল যে জায়গা ধরা হয় সেটি হচ্ছে উত্তর-পূর্ব অঞ্চল যা সিলেটের অন্তর্গত। এই অঞ্চল টেকটোনিক প্লেটের কাছাকাছি। এ ছাড়া আসাম, শিলংয়ে প্লেট আছে। এসব জায়গায় ভূমিকম্প হলে সেটির প্রভাব পড়ে বাংলাদেশে। তবে এমন ছোট ছোট ভূমিকম্পের ধারাবাহিকতায় হঠাৎ বড় ভূমিকম্প হবে কি না সেটি নিয়ে আগে থেকেই কিছু বলা যাবে না। 

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এক গবেষণায় দেখা গেছে, সিলেটের ফল্ট লাইনে দিনের বেলা ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হলে কমপক্ষে ৪০ হাজার ৯৩৫ ভবন ধসে পড়তে পারে। ১৬ হাজার মানুষের প্রাণহানি হতে পারে। আর্থিক ক্ষতি হবে প্রায় ৫ হাজার ৩২৪ কোটি টাকা সমমূল্যের।

অবৈজ্ঞানিক উপায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা, নষ্ট হচ্ছে শতকোটি টাকার সম্পদ

১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে গরম

বর্ষায় নেই বৃষ্টির দেখা, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

দেশজুড়ে তাপপ্রবাহের দাপট, উত্তরাঞ্চলে স্বস্তির পূর্বাভাস

তিন জেলায় তাপপ্রবাহ, তবু ৬ জেলায় ঝড়ের আভাস

কোথাও তাপপ্রবাহ, কোথাওবা ভারী বৃষ্টি—আজ কেমন থাকবে আবহাওয়া

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি, আজও হবে কি

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

ইউরোপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ

ইউরোপে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সে নদী-খালে গোসলে নেমে ৪০ জনের মৃত্যু