হোম > পরিবেশ

দুই বিভাগে ঝরতে পারে বৃষ্টি, তবু বাড়বে গরম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এ আবহাওয়াতে সাধারণ মানুষ ছাতা নিয়ে বের হচ্ছে নিজেদের গন্তব্যে। কড়ইতলা, রাজশাহী সদর, রাজশাহী, ২১ মার্চ ২০২৫। ছবি: মিলন শেখ।

বসন্তের শুরুতেই বেড়েছে তাপমাত্রা। আকাশে মেঘের আনাগোনা থাকলেও তার বৃষ্টি হয়ে ঝরার লক্ষণ নেই। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, আগামীকাল দুই বিভাগে বৃষ্টি ঝরতে পারে। তার পরদিন বৃষ্টি হতে পারে তিন বিভাগে। তবে এই বৃষ্টি স্বস্তি আনবে না। উল্টো বাড়বে গরম।

আজ রোববার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দেশে। বুধবার দেশে তাপমাত্রা কিছুটা কমলেও বৃহস্পতিবার আবার বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরবর্তী কিছুদিন দেশে তাপমাত্রা বাড়বে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ঢাকার বাতাসে দূষণ কমছেই না, খিলক্ষেতে সবচেয়ে বেশি

ঢাকাসহ সারা দেশে আকাশ মেঘলা থাকতে পারে আজ, বাড়বে না তাপমাত্রা

ঢাকাসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি, বাড়তে পারে রাতের গরম

তাপমাত্রা দ্রুত বাড়ছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব কি পড়বে

ঢাকায় আজ সকালে গরম আরও বেড়েছে

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২