হোম > পরিবেশ

ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বাংলা বর্ষপঞ্জিতে দিনটি হবে ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, উত্তেজনার পারদ হচ্ছে ঊর্ধ্বমুখী। একই সঙ্গে দেশের প্রকৃতিও হচ্ছে কিছুটা উষ্ণ। মাঘ মাসেও গেল কদিন ধরে বাড়ছে তাপমাত্রা।

তবে ভোটের দিনে সারা দেশে তাপমাত্রা কমতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

১২ ফেব্রুয়ারির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কিন্তু ভোটের আগের দিনগুলোতে অর্থাৎ ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯, বিভাগীয় শহর রাজশাহীতে ১১ দশমিক ৫, রংপুর ও ময়মনসিংহে ১৩, সিলেটে ১১ দশমিক ৭, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৩ দশমিক ১ এবং বরিশালে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

শীতকাল বিদায়ের পালা, প্রকৃতিতে এখনই বসন্তের আমেজ

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৭.৫

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, দুর্যোগপূর্ণ অবস্থায় কায়রো

ঢাকার আবহাওয়া শুষ্ক, বাড়ছে তাপমাত্রা

পরিবেশ বিষয়ক আলোকচিত্রে পুরস্কৃত আজকের পত্রিকার মেহেদি হাসান

মাঘের বিদায় বেলায় শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন

ঢাকায় আজ কমতে পারে তাপমাত্রা

ফাগুনের আগমনের আগে কি পড়বে শীত

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৮.২