হোম > পরিবেশ

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, গরম কমবে কি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া বুলেটিনে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৮৯ শতাংশ।

এদিকে গতকাল রোববার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকায় সবচেয়ে বেশি বায়ুদূষণ গুলশান এলাকায়

আবারও লঘুচাপের আভাস, বৃষ্টি কি কমবে

ঢাকা ও উপকূলীয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কতা

বিশ্বের সবচেয়ে নিচু জায়গা কোনটি

ঢাকায় বাড়ছে দূষণ, উত্তর বাড্ডা এলাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, রাতভর ঢাকায় বৃষ্টি ৩০ মিলিমিটার

নিরাপদ খাদ্য উৎপাদনে পলিসি গাইড তৈরি করতে ১৯ সদস্যের কমিটি

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, উত্তর-দক্ষিণে বন্যার আশঙ্কা

২৪ জুলাই পর্যন্ত থামছে না বৃষ্টি, উত্তর-পূর্বাঞ্চলে এখনো বন্যার শঙ্কা

ঢাকার বাতাসে সহনীয় দূষণ, সবচেয়ে বেশি কিনশাসায়