হোম > পরিবেশ

শীতকাল বিদায়ের পালা, প্রকৃতিতে এখনই বসন্তের আমেজ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মাঘের বিদায় বেলায় শীতের কাঁপন আর নেই বললেই চলে। সকালে হালকা শীতের আমেজ। দুপুরে হতে না হতেই নীলাকাশ থেকে পড়ছে সূর্যের তপ্ত রোদ। সড়কে-মহাসড়কে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে বাতাসের সঙ্গে উড়ছে ধুলো। গাছ থেকে ঝরছে শুকনো পাতা। সব মিলিয়ে বসন্ত বরণের প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রকৃতি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন দেশে তাপমাত্রা কমবে না, বরং ক্রমান্বয়ে বাড়বে। আর বৃষ্টি তো হবেই না।

জ রোববার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার সকাল ৯টা থেকে সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও পড়তে পারে হালকা কুয়াশা। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৯ ফেব্রুয়ারি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ দিন রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল ১৭, বিভাগীয় শহর রাজশাহীতে ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৩, ময়মনসিংহে ১৩ দশমিক ৭, সিলেটে ১১ দশমিক ৯, চট্টগ্রামে ১৬ দশমিক ৪, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আশ্বিনের শেষ দিনে ঝলমলে রোদ, আবহাওয়া কেমন থাকবে

দীর্ঘ জীবনের সূত্র মিলেছে ১৯৪ বছর বয়সী কচ্ছপ জোনাথনের শরীরে

পলিথিনের বিস্তার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের নির্দেশ

উপকূলীয় তিন অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

জীববৈচিত্র্য নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর দাবি অন্তর্ভুক্তির আহ্বান

ভ্যাপসা গরম আজ কি কমবে, ৫ অঞ্চলে ঝড়ের আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, উপকূলে বৃষ্টির সম্ভাবনা

পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান

‘বায়ুদূষণ নবায়নযোগ্য শক্তির প্রসারকে সরাসরি বাধাগ্রস্ত করছে’

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, মৌসুমি বায়ুর বিদায়