হোম > পরিবেশ

কাল বৃষ্টি হলে বুধবার গরমে স্বস্তি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে তাপমাত্রা। আজ সোমবার দুপুরের পর আকাশ মেঘলা হলেও বৃষ্টি ঝরেনি। ফলে কমেনি গরম। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার দেশের দুই বিভাগে বৃষ্টি ঝরতে পারে। আগামী বুধবার বৃষ্টি হতে পারে তিন বিভাগে। এরপর দিনের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি দিতে পারে।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টি না হলেও আকাশ থাকবে মেঘলা। এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায়ও বৃষ্টির সম্ভাবনা নেই দেশে। তবে এই সময়ও রাত ও দিনের সামান্য কমতে পারে। আগামী শুক্রবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমবে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, শুক্রবারের পর দেশে আবার তাপমাত্রা বাড়বে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ঢাকায় দুর্যোগপূর্ণ মাত্রায় বায়ুদূষণ, ‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে সবচেয়ে বেশি

ঢাকার আকাশ মেঘলা, বাড়ছে তাপমাত্রা

দুই বিভাগে ঝরতে পারে বৃষ্টি, তবু বাড়বে গরম

ঢাকার বাতাসে দূষণ কমছেই না, খিলক্ষেতে সবচেয়ে বেশি

ঢাকাসহ সারা দেশে আকাশ মেঘলা থাকতে পারে আজ, বাড়বে না তাপমাত্রা

ঢাকাসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি, বাড়তে পারে রাতের গরম

তাপমাত্রা দ্রুত বাড়ছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব কি পড়বে

ঢাকায় আজ সকালে গরম আরও বেড়েছে

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা