হোম > বিনোদন > টেলিভিশন

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘চাওয়া পাওয়া’ ধারাবাহিকের শুটিংয়ে (বাঁ থেকে) ডলি জহুর, মম ও মেমী। ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

চাওয়া পাওয়া নির্দেশনা দিচ্ছেন রাকেশ বসু। তিনি জানান, বর্তমানে ধারাবাহিক নাটকটির শুটিং চলছে। শুটিং শেষে সম্পাদনার কাজ শেষ হলে এনটিভিতে প্রচার শুরু হবে।

চাওয়া পাওয়ায় মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। ডলি জহুর বলেন, ‘এই ধারাবাহিকের গল্পটা বেশ সুন্দর। এমনিতেই রাকেশ বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। এই নাটকেও বেশ যত্ন নিয়ে প্রতিটি দৃশ্যের শুটিং করছে। এখন তো ভালো গল্পের বেশ সংকট। কিন্তু রাকেশের গল্প নির্বাচন সব সময়ই খুব ভালো। প্রতিটি নাটকেই সে একটা মেসেজ বা বার্তা দেওয়ার চেষ্টা করে। চাওয়া পাওয়া পারিবারিক গল্পের নাটক। পারিবারিক সম্পর্ক আর নানা টানাপোড়েনের গল্প দেখা যাবে এতে। আশা করছি, প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

মুনিরা ইউসুফ মেমী বলেন, ‘চাওয়া পাওয়া আমাদের জীবনেরই গল্প। তাই দর্শকের কাছে সহজেই উপভোগ্য হবে। ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরও অনেকেই আছেন। কাজটি করতে বেশ ভালো লাগছে। রাকেশ তো ভীষণ পরিপাটি, পরিচ্ছন্ন আর মেধাবী একজন পরিচালক। একেবারে টু দ্য পয়েন্টে ধরে ধরে কাজ করে সে। আমি তার কাজে মুগ্ধ।’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু

আজম খানের স্মরণে চ্যানেল আইয়ে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’