হোম > বিনোদন > টেলিভিশন

তিশা বললেন বিষয়টি একেবারেই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

সময়মতো কর পরিশোধ না করায় পারভীন জামান মৌসুমী, রেজাউল করিম বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ বেশ কয়েকজন শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকেই ধরে নেই এটা নুসরাত ইমরোজ তিশার নাম! কয়েকটি সংবাদমাধ্যম তাঁর নাম উল্লেখ করে সচিত্র সংবাদ প্রকাশ করে। এমন পরিস্থিতিতে আজ বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী নিজেই। জানালেন তিনি সব সময় নিয়ম মেনে কর দিয়ে আসছেন।

ফেসবুকে তিশা লেখেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা। দুঃখের সঙ্গে জানাচ্ছি—সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর-সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

নিয়মিত কর প্রদানের বিষয়টি জানিয়ে তিশা লেখেন, ‘আমি সব সময় নিয়ম মেনে কর দিয়েছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

১৫ জুন সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত এনবিআরের কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, আয়কর বকেয়া থাকার অভিযোগে ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ জারি করা হয়। এই তালিকায় আছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), শবনম পারভীন, পারভীন জাহান মৌসুমী, আহমেদ শরীফ ও নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের নাম।

স্মৃতিতে অম্লান আতাউর রহমান

নাট্যজন আতাউর রহমান আর নেই

সম্মাননা পদক পেলেন মায়েরা

মুক্তি পাচ্ছে দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

অপূর্বর গল্প ও চিত্রনাট্যে নাটক ‘অচেনা আমি’

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃণালিনী হলেন সামিয়া অথৈ

শিল্পকলায় নাট্যম রেপার্টরির ‘দমের মাদার নাট্যোৎসব ৮০-তে যাত্রা’

দুই যুগে প্রাঙ্গণেমোর: শিল্পকলা একাডেমিতে দুই নাটকের প্রদর্শনী

‘এটা আমাদেরই গল্প’ দেখে ইরফান সাজ্জাদকে ফোন করলেন অপূর্ব