হোম > বিনোদন > টেলিভিশন

আলী যাকেরদের স্মরণে ‘সতত তোমাদের স্মরি’

অভিনেতা আলী যাকেরসহ আরও দুই ট্রাস্টির স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ‘সতত তোমাদের স্মরি’ শিরোনামের এই অনুষ্ঠান শুরু হবে আজ বিকেল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। আলী যাকের ছাড়া জাদুঘরের অন্য দুই ট্রাস্টি হলেন রবিউল হুসাইন ও জিয়াউদ্দিন তারিক আলী।

অনুষ্ঠানে আলী যাকেরকে স্মরণ করে কবিতা আবৃত্তি করবেন অভিনেতা আসাদুজ্জামান নূর। আলী যাকেরের দীর্ঘদিনের সহকর্মী তিনি। দীর্ঘদিন নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে একসঙ্গে মঞ্চনাটক করেছেন। পেশাগত জীবনের বাইরেও দুজনে ভালো বন্ধু ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্মৃতিচারণা করবেন নাট্যজন রামেন্দু মজুমদার, সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল ও লাইসা আহমেদ লিসা। তামান্না রহমানের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ‘নৃত্যম’।

আমি যা চেয়েছি তাই হতে পেরেছি: আ খ ম হাসান

মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর

প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম

শততম প্রদর্শনীতে থিয়েটারের ‘নিখাই’

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

প্রেম করছেন নাজনীন নীহা

অভিনেত্রী ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগ

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

শুরু হচ্ছে বাংলাবিদ-এর নতুন সিজন