হোম > বিনোদন > টেলিভিশন

পাঁচ তারকাকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

(বাঁ থেকে) আলমগীর, ববিতা, সুচন্দা, শবনম ও উজ্জ্বল; ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের পাঁচ তারকা শিল্পীকে নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। অভিনয়শিল্পী শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতাকে নিয়ে একটি আড্ডার অনুষ্ঠান তৈরি করেছে চ্যানেলটি। অনুষ্ঠানে অনেক বছর পর একসঙ্গে দেখা হলো তাঁদের, আড্ডা দিলেন প্রাণ খুলে। কথা বললেন ব্যক্তিগত ও অভিনয়জীবন নিয়ে। সঞ্চালনায় ছিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।

রেকর্ডিং সেটে (বাঁ থেকে) উজ্জ্বল, ফরিদুর রেজা সাগর, আলমগীর, ববিতা, সুচন্দা, শবনম ও আব্দুর রহমান; ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

তারকাদের আগমন উপলক্ষে তাঁদের নানা ছবি দিয়ে সাজানো হয় চ্যানেল আই চত্বর। লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় শিল্পীদের। তাঁদের অভ্যর্থনা জানান সাংবাদিক আব্দুর রহমান ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

স্টুডিওতে সাজানো সেটে আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গানসহ নানা বিষয়ে কথা বলেছেন তারকারা। আয়োজন শেষে বাড়ি ফেরার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় নানান উপহারসামগ্রী, তারকাদের নাম ও ছবিসংবলতি ক্রেস্ট। ইফতেখার মুনিমের পরিচালনায় পুরো অনুষ্ঠানটি কিছুদিনের মধ্যে প্রচার করা হবে চ্যানেল আইয়ে।

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক