হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

বড় অর্জন দিয়েই বছর শুরু পূজার

সালমান খান থেকে মহেশ বাবু—বছরটা যেন পূজা হেগড়ের। এ বছরই মুক্তি পাচ্ছে অভিনেত্রীর দুটি বড় বাজেটের সিনেমা। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটির টিজার মুক্তি পেল গত ২৫ জানুয়ারি। টিজারেই আলো ছড়িয়েছেন পূজা। 

বর্তমানে পূজা ব্যস্ত দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ‘এসএসএমবি ২৮’ ছবির শুটিংয়ে। ইতিমধ্যে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ৮১ কোটি রুপি দিয়ে ছবির স্বত্ব কিনে নিয়েছে। 

পূজা তাঁর কলেজজীবন থেকেই ফ্যাশন শোতে অংশ নিতেন। কলেজজীবন থেকেই তাঁর মডেলিং ক্যারিয়ারের যাত্রা শুরু। ২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া ট্যালেন্টেড’-এর খেতাব জেতেন তিনি।

পরের বছর তিনি ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১০’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এ ছাড়া তিনি সে বছরই ‘মিস ইন্ডিয়া সাউথ গ্লামার্স-২০১০’-এর মুকুট জেতেন। 

পূজা ২০১২ সালে তামিল সিনেমা ‘মুগামুদি’র মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর ২০১৪ সালে ‘ওকা লায়লা কোসাম’ দিয়ে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেন।

এরপর হৃতিক রোশনের সঙ্গে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ‘মাহেঞ্জোদারো’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন। 

গত বছর মুক্তি পেয়েছে পূজা হেগড়ে অভিনীত ও রহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। রণবীর সিং ছাড়াও এতে শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জসসি গিল অভিনয় করেন। 

এ ছাড়া পূজার উল্লেখযোগ্য সিনেমার মধ্য রয়েছে, মহেশ বাবুর সঙ্গে ‘মহার্ষি’, আরেক দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে ‘বিস্ট’ ও বলিউডের বেশ জনপ্রিয় সিনেমা ‘হাউজফুল-৪ ’।

তামিল সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বিজয়ের

যে কৌশলে সাফল্য পেলেন থালাপতি বিজয়

বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল মালয়ালম সিনেমা ‘ভাযা ২’

যৌন হেনস্তার মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেন মালয়ালম পরিচালক রঞ্জিত

আল্লু অর্জুনের আরও এক সিনেমা বাংলা ভাষায় মুক্তির ঘোষণা

শুটিং সেটে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার মালয়ালম পরিচালক

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতি রাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

বিয়ের গুঞ্জনে ক্ষোভ জানালেন আনুশকা

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা