হোম > বিনোদন > গান

সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান প্রাইমারি ওয়েভের কাছে নিজের সংগীত ক্যাটালগের স্বত্ব বিক্রি করেছেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বুধবার (১১ ফেব্রুয়ারি) পপসংগীতের দুনিয়ায় আলোচিত এই খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়—বিনোদনবিষয়ক ওয়েবসাইট টিএমজেড খবরটি প্রথম প্রকাশ করে। তারা জানায়, প্রাপ্ত আইনি নথি অনুযায়ী ‘উপস! আই ডিড ইট অ্যাগেইন’ ও ‘টক্সিক’ খ্যাত এই গায়িকা গত ৩০ ডিসেম্বর চুক্তিতে সই করেন।

সূত্রের বরাতে টিএমজেড আরও জানায়, চুক্তির অর্থমূল্য প্রায় ২০ কোটি ডলারের কাছাকাছি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৪ কোটি টাকা)।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে নিশ্চিত করেছেন, স্পিয়ার্স ও প্রাইমারি ওয়েভের মধ্যে চুক্তির খবরটি সঠিক। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রাইমারি ওয়েভের মালিকানায় হুইটনি হিউস্টন, প্রিন্স ও স্টিভি নিক্সের মতো শিল্পীর সংগীত রয়েছে। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ব্রিটনি স্পিয়ার্সও প্রকাশ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

৪৪ বছর বয়সী স্পিয়ার্স সর্বকালের অন্যতম সফল পপশিল্পী। ১৯৯৮ সালে ‘বেবি ওয়ান মোর টাইম’ গান দিয়ে বিশ্বসংগীতে যাত্রা শুরু করে তিনি দ্রুত শীর্ষস্থান দখল করেন। স্বত্ব বিক্রির চুক্তির আওতায় তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ (ইউ ড্রাইভ মি) ক্রেজি’, ‘সারকাস’, ‘গিম্মি মোর’ এবং ‘আই অ্যাম অ্যা স্লেভ ফর ইউ’।

স্পিয়ার্সের নবম ও সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘গ্লোরি’ প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। তবে সেই সময়টিতে তিনি আদালতের নির্দেশে অভিভাবকের তত্ত্বাবধানে ছিলেন। এই ব্যবস্থায় ২০০৮ সাল থেকে ব্রিটনির অভিভাবক হিসেবে ছিলেন তাঁর বাবা জেমি স্পিয়ার্স। ২০২১ সালের নভেম্বরে ১৩ বছরব্যাপী অভিভাবকত্বের এই অধীন থেকে মুক্তি পান তিনি।

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

বড়দের নিয়ে ছোটদের গান ‘অবিশ্বাসের দেশে’

প্রথমবার দ্বৈত গানে ফাহমিদা নবীর সঙ্গে ইমরান

গ্র্যামির মঞ্চে কেনড্রিক লামারের রেকর্ড

‘গুলবাহার’-এর পর ঈশানের নতুন গান ‘যাব যাব মন’

দক্ষিণ কোরিয়ার ২৭ বছর বয়সী জনপ্রিয় গায়িকার মৃত্যু নিয়ে প্রশ্ন

সাফল্যের শিখরে কেন ফুলস্টপ, অরিজিৎ ও জাকিরের সিদ্ধান্তের নেপথ্যে কী

তুহিনের সুরে সাফিনার ‘অবুঝ প্রেমের সাতকাহন’

দক্ষিণ কোরিয়ার বিটিএস মেক্সিকোতে জনপ্রিয় হয়ে উঠছে, আরও কনসার্ট চেয়ে প্রেসিডেন্টের চিঠি

ক্যারিয়ারের চূড়ায় কেন আকস্মিক অবসরের ঘোষণা অরিজিতের