হোম > বিনোদন > গান

হৃদয় খানের সুরে গাইলেন ইমরান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

রেকর্ডিং স্টুডিওতে ইমরান ও হৃদয়। ছবি: সংগৃহীত

সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হৃদয় খান ও ইমরান মাহমুদুল। দুজনেই গান করার পাশাপাশি সংগীত পরিচালনার দায়িত্ব সামলান। নিজের গানের পাশাপাশি অন্যের জন্যও গান তৈরি করেন তাঁরা। এবার এক গানে পাওয়া যাবে তাঁদের। প্রথমবারের মতো হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে গাইলেন ইমরান মাহমুদুল।

গত মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানের শিরোনাম ‘ফিরে এলে না’। লিখেছেন রবিউল ইসলাম জীবন। ইমরান জানান, শিগগির মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে নতুন এই গান।

নতুন গানটি নিয়ে ইমরান বলেন, ‘এটি স্যাড রোমান্টিক ঘরানার একটি গান। হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। আশা করছি সবার ভালো লাগবে।’

হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, ‘অন্যের সুরে গাইতে আমার সব সময় ভালো লাগে। আমি যখন কলেজে পড়তাম সে সময় আমাদের কাছে হৃদয় খান নামটা একটা ইমোশন। “ভেবে ভেবে”, “আড়ালে”, “আজকের এই নিশি”সহ তাঁর গাওয়া অনেক গান আমার খুব পছন্দের। তাঁর সুর ও সংগীতে গাইতে পারা আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা হিসেবে যুক্ত হলো। খুব সুন্দর একটি গান হয়েছে। ফেসবুকে রেকর্ডিংয়ের সময়ের ছবি শেয়ার করার পর থেকে ভক্ত শ্রোতারা খুব এক্সসাইটেড হয়ে আছে।’

সাম্প্রতিক সময়ে গান নিয়ে ব্যস্ত সময় কাটছে ইমরানের। সিনেমা, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান—সব মাধ্যমেই নতুন গান নিয়ে সরব এই শিল্পী। রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার তিনটিতেই ছিল তাঁর গান। প্রিন্স সিনেমার ‘পরী’, রাক্ষস সিনেমায় ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং দম সিনেমায় ‘কোথায় পাবো তাহারে’ গানগুলো প্রশংসিত হয়েছে।

ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাবেন ইমরান, ফিরবেন ৭ মে। দেশে ফিরে হাতে থাকা কাজগুলো শেষ করে আগামী জুলাইতে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানেও বেশ কয়েকটি স্টেজ শোতে গান গাইবার কথা রয়েছে তাঁর।

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনলেন শিল্পীরা

হাসপাতালে আশা ভোঁসলে, অবস্থা সংকটাপন্ন

আবার শুরু হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

প্রীতম ও জেফারকে নিয়ে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

নতুন আয়োজনে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

পয়লা বৈশাখ উপলক্ষে সমীরের নতুন গান

আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননা কাঙালিনী সুফিয়া

কে-পপ মিউজিক ভিডিওতে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মেয়ে শিলো

দেশে এলেন প্রতীক, গাইবেন স্টেজে, প্রকাশ করবেন গান

ফুয়াদের সংগীতায়োজনে নতুন করে পাঁচ ব্যান্ডের পাঁচ জনপ্রিয় গান