হোম > বিনোদন > হলিউড

মেকআপ ছাড়াই সুন্দরী প্রতিযোগিতায়

মিস ইংল্যান্ড সুন্দরী প্রতিযোগিতায় একেবারেই নতুন কিছু ঘটতে যাচ্ছে এবার। এই প্রথম একজন প্রতিযোগী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কোনো ধরনের মেকআপ ছাড়াই প্রতিযোগিতার ফাইনালে অংশ নেবেন। মিস ইংল্যান্ডের ৯৪ বছরের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম ঘটতে যাচ্ছে।

২০ বছর বয়সী ওই মডেলের নাম মেলিসা রাউফ। নানা ধাপ পেরিয়ে তিনি প্রতিযোগিতার সেমিফাইনালে এসেছেন। আগামী অক্টোবরে হবে মিস ইংল্যান্ডের চূড়ান্ত আসর। মেলিসা ওই আসরে মিস ইংল্যান্ড ক্রাউনের জন্য লড়বেন এবং সম্পূর্ণ মেকআপবিহীন অবস্থায়।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিসা বলেছেন, ‘নানা বয়সী মেয়েরা মেকআপ করে, কারণ এটা করার জন্য তাঁরা একধরনের চাপ অনুভব করে। সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত (মেকআপ না নেওয়ার) আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ তাঁর গায়ের রং নিয়ে খুশি থাকে, তাহলে আলাদা মেকআপ দিয়ে নিজেকে ঢাকার কোনো প্রয়োজন নেই।’

মেলিসা নিজেও খুব অল্প বয়স থেকে মেকআপ ব্যবহার করেন। তবে এই প্রতিযোগিতার জন্য চড়া মেকআপ ব্যবহারের যে ঐতিহ্য, সেটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মেলিসা। তিনি বলেন, ‘ইদানীং আমার মনে হয়েছে, আমি নিজের গায়ের রং নিয়েই খুশি। এভাবেই আমি সুন্দর। তাই মেকআপ ছাড়াই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মিস ইংল্যান্ড প্রতিযোগিতার পরিচালক অ্যাঞ্জি বিসলে বলেন, ‘মেলিসার জন্য আমাদের শুভকামনা। সবাই যখন চড়া মেকআপে নিজেদের সাজিয়ে নিচ্ছে, এমন সময়ে মেলিসার এই সিদ্ধান্ত খুবই সাহসী। শুধু তাই নয়, সমাজের অন্যান্য নারীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে সে।’

বক্স অফিসে ঝড়: বায়োপিকের সব রেকর্ড ভাঙল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’

ভক্তের কাছ থেকে পবিত্র কোরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের হলে মাইকেল জ্যাকসনের বায়োপিক

হলিউড তারকা হ্যাথাওয়ের ‘ইনশা আল্লাহ’ বলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়

ব্যাটম্যানের সিকুয়েলে ‘গেম অব থ্রোনস’ খ্যাত চার্লস ডান্স

টপ গানের সিকুয়েলে আবার ফিরছেন টম ক্রুজ

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোসের চুক্তির বিরোধিতা করে চিঠি দিলেন হলিউড তারকারা

জেনিফার লোপেজের জন্য বাড়ির মালিকানা ত্যাগ করলেন বেন অ্যাফ্লেক

মাইকেল জ্যাকসনের বায়োপিক থেকে বাদ পড়ল বিতর্কিত অধ্যায়

কী আছে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায়