হোম > বিনোদন > সিনেমা

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদর ডেস্ক

‘আলাপ’ সিনেমার পোস্টার

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

আলাপ (বাংলা সিনেমা)

মুক্তি: হইচই (২৩ অক্টোবর)

অভিনয়: আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত

গল্পসংক্ষেপ: পাবলো ও অদিতি নামের দুই ভিন্ন স্বভাবের করপোরেট কর্মীকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। একজন কাজ করে নাইট শিফটে, অন্যজন ডে শিফটে। একই ফ্ল্যাটে থেকেও তাই সরাসরি দেখা হয় না তাদের। ফ্রিজের গায়ে সাঁটা চিরকুট ও ছোটখাটো বার্তা দিয়ে চলতে থাকে প্রয়োজনীয় কথা, ধীরে ধীরে তৈরি হয় ভালো লাগা। সম্পর্ক, ভুল-বোঝাবুঝি এবং না-দেখা পরিচয়ের এক মিষ্টি রোমান্টিক গল্প নিয়ে তৈরি হয়েছে আলাপ।

মোয়ানা (ইংরেজি সিনেমা)

মুক্তি: জিও হটস্টার (২১ অক্টোবর)

অভিনয়: ডোয়াইন জনসন, ক্যাথরিন লাগাইয়া, রিনা ওয়েন

গল্পসংক্ষেপ: সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় এক দ্বীপের সাহসী তরুণী মোয়ানাকে ঘিরে। দ্বীপের চেনা পরিবেশ ছেড়ে সে এক রোমাঞ্চকর সমুদ্রযাত্রায় পাড়ি জমায়। তার মূল উদ্দেশ্য নিজের সম্প্রদায়ের মানুষকে বিপদ থেকে বাঁচানো এবং দ্বীপে সুখ-সমৃদ্ধি ফিরিয়ে আনা। এই বিপজ্জনক অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী ডেমিগড মাউই। যাত্রাপথে অদ্ভুত সব প্রাণী আর বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয় তারা।

দ্য প্যারাডাইস (তেলুগু সিনেমা)

মুক্তি: নেটফ্লিক্স (২২ অক্টোবর)

অভিনয়: নানি, মোহন বাবু, কায়দু লোহার, সোনালি কুলকার্নি

গল্পসংক্ষেপ: ১৯৮০-র দশকের পটভূমিতে প্রান্তিক এক উপজাতির নাগরিক অধিকার ও শোষকদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইকে ঘিরে গল্প। মিথ্যা মামলায় ১৪ বছর জেল খেটে নিজের এলাকায় ফিরে আসে জাদাল। ক্ষমতাশালী ভূস্বামীদের দ্বারা নিপীড়িত নিজের সম্প্রদায়কে রক্ষা করতে এবং তাদের হারানো অধিকার ফিরিয়ে দিতে রক্তক্ষয়ী এক বিপ্লব আর প্রতিশোধের লড়াই শুরু করে সে।

দ্য টারমিনাল লিস্ট সিজন ২ (ইংরেজি সিরিজ)

মুক্তি: আমাজন প্রাইম ভিডিও (২১ অক্টোবর)

অভিনয়: ক্রিস প্র্যাট, টেইলর কিচ, টম হুপার

গল্পসংক্ষেপ: অ্যাকশন-থ্রিলার এই সিরিজটি তৈরি হয়েছে জ্যাক কারের উপন্যাস ‘ট্রু বিলিভার’ অবলম্বনে। প্রথম সিজনের প্রতিশোধ পর্ব শেষে পলাতকজীবন কাটানো জেমস রিস আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রকে প্রতিহত করতে সিআইএর হয়ে ঝুঁকিপূর্ণ এক মিশনে নামে। নানা দেশ ঘুরে তদন্ত চালিয়ে সে জানতে পারে বৈশ্বিক এক ষড়যন্ত্রের কথা, যার সঙ্গে জড়িয়ে রয়েছে তার নিজের পরিবারের অতীত এবং আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানের ঘটনা।

ডোরোথি (তামিল সিনেমা)

মুক্তি: নেটফ্লিক্স (২৩ অক্টোবর)

অভিনয়: সনন্ত, ঋষিকান্ত, কীর্তি সুরেশ, রামচন্দ্রন দুরাইরাজ

গল্পসংক্ষেপ: গ্রামীণ পটভূমিতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, জাতপাত ও সহিংসতার মাঝে ডোরোথি নামের এক নারীর আগমন এবং তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে সিনেমার গল্প। তার আকস্মিক মৃত্যুর পর দুই বন্ধু কার্থি ও সুব্বুর জীবনের সমীকরণ বদলে যায়।

নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ধীমনের নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’

সৌখিনের পরিচালনায় অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

ঐতিহ্য, আবেগ আর বাঙালিয়ানায় মুখর মল্লিক ও মুখার্জিবাড়ির পূজা আয়োজন

নান্দনিকের ৪৯ বছর পূর্তিতে নাটক ও সিনেমার প্রদর্শনী

১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার উৎসবে স্বল্পদৈর্ঘ্য ‘নিশি’

বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে চার সিনেমা