হোম > বিনোদন > সিনেমা

ওটিটিতে আসছে ইরফান সাজ্জাদের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘আলী’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

‘মন জানে না মনের ঠিকানা’ দিয়ে ২০১৭ সালে বড় পর্দায় অভিষেক অভিনেতা ইরফান সাজ্জাদের। পরের বছর মুক্তি পায় ‘ভালোবাসা এমনই হয়’ নামের আরেকটি সিনেমা। এরপর ছোট পর্দাতেই মনোযোগী হন এই অভিনেতা। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে বিপ্লব হায়দারের ‘ভয়াল’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হয় ইরফান সাজ্জাদের। গত বছর ১৮ জুলাই মুক্তি পায় তাঁর অভিনীত ‘আলী’। এটিও বানিয়েছেন বিপ্লব হায়দার। প্রেক্ষাগৃহের পর এবার ঘরে বসেই দেখা যাবে আলী। গতকাল বঙ্গ ঘোষণা দিয়েছে রোজার ঈদের পরদিন থেকে এ প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।

অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী সিনেমাটি। এতে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে। সিনেমার পুরোটায় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে তাঁকে। পর্দায় আলী হয়ে উঠতে শুটিংয়ের চার মাস আগে থেকেই সব কাজ বন্ধ রেখে প্রস্তুতি নিয়েছেন। তবে গত বছর বড় পর্দায় মুক্তি পাওয়ার পর আলী সিনেমাটি তেমন সাড়া জাগাতে পারেনি।

আলী সিনেমার গল্পে দেখা যাবে, রোশনি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হবে। কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই ভাই-বোন। এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে বাক্‌প্রতিবন্ধী আলী। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মধ্যেও সে হার মানে না। অন্যদিকে রোশনিও ভাইয়ের অপেক্ষায় থাকে, তাকে খোঁজার লড়াই চালিয়ে যায়।

আলী সিনেমায় রোশনি চরিত্রে আছেন প্রতিজ্ঞা। আরও অভিনয় করেছেন তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল প্রমুখ।

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা

শাওলিন সকারের স্পিন-অফের রেকর্ড ব্যবসা চীনে, কোরিয়ায় তীব্র বিতর্ক

চালচিত্রের প্রিকুয়েলে চঞ্চল চৌধুরী

হলিউড: ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য পরিবর্তন

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

ওটিটিতে নিষিদ্ধ ‘সতলুজ’ এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে

নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রের কাছে পরীমণির প্রশ্ন

চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ