হোম > বিনোদন > সিনেমা

ঈদে মুক্তি পাচ্ছে রোশান-বুবলীর রিভেঞ্জ

ঈদের বাকি দুই সপ্তাহের কম; অথচ এখনো ‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’ ছাড়া আর কোনো সিনেমার তেমন প্রচার চোখে পড়ছে না। এবার মুক্তির তালিকায় যুক্ত হলো ‘রিভেঞ্জ’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘অনেক দিন ধরে রিভেঞ্জ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছি। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি।’

অ্যাকশনধর্মী এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, ঈদের ১০ দিন আগে থেকে প্রচারণা শুরু হবে সিনেমাটির।

উল্লেখ্য, এখন পর্যন্ত ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে রায়হান রাফীর ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও এম রাহিমের ‘জংলি’ সিনেমার। এর মধ্যে গত শনিবার রাতে মুক্তির তালিকা থেকে নাম তুলে নিয়েছে এম রাহিমের জংলি।

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর