হোম > বিনোদন > সিনেমা

ঢাকায় ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত বছর ফ্রান্সের ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী-বটেশ্বর’। এরপর টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত ও প্রশংসিত স্বল্পদৈর্ঘ্যটি এবার দেখা যাবে ঢাকায়।

প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। আজ সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজের নুভেল ভাগ অডিটরিয়ামে দেখা যাবে উয়ারী-বটেশ্বর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী শেষে নির্মাতা রাজিব রাফির সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময় ও আলোচনা পর্ব থাকবে। উয়ারী-বটেশ্বরের নির্মাণপ্রক্রিয়া ও ভাবনা নিয়ে কথা বলবেন তিনি।

স্বল্পদৈর্ঘ্যটির বর্ণনা এগোয় এক রহস্যময় আত্মার দৃষ্টিকোণ থেকে। যেখানে জীবনের বিচ্ছিন্ন কিছু চরিত্র—এক নির্বাক স্ত্রী, স্বপ্নবাজ গোলরক্ষক, অস্থির পিতা এবং আকাঙ্ক্ষায় চালিত মানুষের মাধ্যমে ফুটে ওঠে অদৃশ্য বাস্তবতা। পরিচালক রাফি জানিয়েছেন, এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ এই ফিল্মটি নির্মিত হয়েছে ম্যাজিক রিয়েলিজম ঘরানায়।

নির্মাতা রাফি বলেন, ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী-বটেশ্বর সিনেমাটি এক্সপেরিমেন্টাল, কিন্তু এর গল্পের গতিময়তা আছে। আবার এটিকে ডিটেকটিভ ফিকশনও বলা যায়। এটা এ কারণে বলছি, ডিটেকটিভ গল্প মানেই মিসিং পারসনকে খোঁজার গল্প।’

পুরো সিনেমাটি ড্রোন ক্যামেরা ব্যবহার করে শুটিং করা হয়েছে। অদ্ভুত এবং ভয়ংকরের মধ্যে এক জাদুবাস্তবতাময় ভিজ্যুয়াল জার্নি তৈরি করতেই এমনভাবে নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মাজাহারুল রাজু।

১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে খনা টকিজ ও সিনেমা কোকোন। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে সিনেলিও, যারা ইতিমধ্যে দুবাই ও মিসরে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করেছে।

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

ঢাবিতে হয়ে গেল ‘আফটার দ্য সাইলেন্স’ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং

তৌকীরকে নিয়ে বিশেষ আয়োজন: ‘অজ্ঞাতনামা’ সিনেমা নিয়ে মঞ্চনাটকের ঘোষণা

রোজিনার পরিচালনায় নতুন সিনেমা ‘এখনই সময়’

উত্তর আমেরিকায় শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান

সিনেপ্লেক্সে মুক্তি পেল ভৌতিক সিনেমা ‘দ্য মমি’

‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টারে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে সাবিলা

যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’